× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে ভয়াবহ ভূমিধসে নিহত ১৬

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুলাই ২০২৩ ১২:৫৬ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২৩ ১৩:২২ পিএম

ভূমিধসে নিহতদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। ছবি : সংগৃহীত

ভূমিধসে নিহতদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। ছবি : সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের একটি গ্রামে ব্যাপক ভূমিধসে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং কয়েক ডজন লোক আটকে পড়েছেন বলে জানা গেছে।

ভারতের পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যে বুধবার রাতে রায়গড় জেলার ইরশালওয়াদি গ্রামে ওই ভূমিধসের ঘটনায় বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়ে।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে প্রবল বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা বন্ধ থাকার পর আবার তা শুরু হয়েছে।

উদ্ধারকারী দলের কর্মকর্তারা বলেছেন, দুর্যোগের স্থানটি পাহাড়ের চূড়ায় অবস্থিত বলে উদ্ধার অভিযান কঠিন করে তুলেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআইকে) বলেন, প্রায় ১১৯ জন গ্রামবাসী এখনও নিখোঁজ রয়েছেন।

ভারতের বেশ কয়েকটি রাজ্যে গত দুই সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, রায়গড় জেলাসহ মহারাষ্ট্র রাজ্যের কিছু অংশে আগামী কয়েক দিনও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

বুধবারের ভূমিধস পাহাড়ের ঢালে অবস্থিত একটি প্রত্যন্ত গ্রামে আঘাত হানে। ওই ভূমিধসে এলাকার ৫০টির মধ্যে ১৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে যাওয়া পথ পাড়ি দিয়ে জেসিবির মতো ভারী উদ্ধার সরঞ্জাম ঘটনাস্থলে পৌঁছানো কঠিন করে তুলছে।

কর্মকর্তারা বলেছেন, প্রথমে তাদের কাদার একটি বড় অংশ ম্যানুয়ালি পরিষ্কার করতে হবে।

জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া দল, পুলিশ ও চিকিৎসক দল বর্তমানে ত্রাণ তৎপরতায় নিয়োজিত রয়েছে।

উদ্ধারকাজে স্থানীয় ও ট্রাকারদেরও শামিল করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, পাহাড়ের নিচে ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে এবং এ পর্যন্ত প্রায় ২১ জনকে উদ্ধার করা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক টুইটবার্তায় বলেছেন, ‘আমাদের অগ্রাধিকার হলো ঘটনাস্থল থেকে লোকজনকে সরিয়ে নেওয়া এবং আহতদের অবিলম্বে চিকিৎসা দেওয়া।’

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা