× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাইডেন আমার কাছে এখনও শিশুর মতো : ন্যান্সি পেলোসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুলাই ২০২৩ ২১:৫৩ পিএম

আপডেট : ২০ জুলাই ২০২৩ ২২:০১ পিএম

হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে জো বাইডেনকে হাগ করছেন ন্যান্সি পেলোসি। ছবি : সংগৃহীত

হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে জো বাইডেনকে হাগ করছেন ন্যান্সি পেলোসি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এখনও ‘শিশু’। তার বয়স নিয়ে আপত্তি যথার্থ নয়। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের প্রার্থী হওয়ার জন্য তার বয়স কোনো বাধা নয়। 

বুধবার (১৯ জুলাই) এমএসএনবিসি টেলিভিশনের একটি প্রোগ্রামে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি এসব মন্তব্য করেছেন। 

পেলোসি বলেন, ’বাইডেনের জন্য বয়স কোনো বাধা নয়। তার অভিজ্ঞতা ও জ্ঞান থেকে যুক্তরাষ্ট্র এখনও যথেষ্ট পরিমাণে উপকৃত হতে পারে। বাইডেনের নেতৃত্ব যুক্তরাষ্ট্রকে বেশ ভালোভাবে পরিচালনা করছে।’ 

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ৮০ বছর বয়সি বাইডেনের ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হওয়া নিয়ে নিজ দল ও রিপাবলিকানদের মধ্যে সমালোচনা রয়েছে। কিন্তু ৮৩ বছর বয়সি পেলোসির কাছে এই অজুহাত কোনো মতেই গ্রহণযোগ্য নয়। 

বিষয়টি ব্যাখ্যা করে পেলোসি বলেন, ’বয়স সব সময় আপেক্ষিক। চলচ্চিত্র প্রযোজক নরম্যান লিয়ারকে দেখুন। ১০০ বছর বয়সেও তিনি দিব্যি কাজ করে যাচ্ছেন। স্থপতি ফ্রাঙ্ক গেহরি ৯৪ বছর বয়সেও সক্রিয়।   

তাই সাবেক এই স্পিকারের কাছে ৮০ বছর বয়সি বাইডেন শিশুর মতো। তার যুক্তি, তিনি বয়সে আমার ছোট। সুতরাং এ কথা বলাই যায়, তিনি আমার কাছে এখনও শিশুর মতো। 

সূত্র : আরটি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা