প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ১৫:৫০ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩ ১৬:০৫ পিএম
দুর্ঘটনার কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। প্রতীকী ছবি
ভারতের উত্তরাখণ্ড রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৬ জন নিহত হয়েছেন। বুধবার (১৯ জুলাই) ভোরে রাজ্যের চামোলি জেলার একটি নর্দমা ব্যবস্থাপনা কেন্দ্রে এ ঘটনা ঘটে। স্থানীয় ম্যাজিস্ট্রেট এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা ও হোম গার্ডের তিনজন সদস্য রয়েছেন। বাকিরা সাধারণ মানুষ, নাকি নর্দমা ব্যবস্থাপনা কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
চামোলি জেলার ম্যাজিস্ট্রেট হিমাংশু খুরানা বলেন, কীভাবে এত মানুষ নিহত হলো তা আমরা নিশ্চিত নই। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তাদের মৃত্যু হয়েছে। এর তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
গঙ্গাকে রক্ষা করার জন্য পাইলট প্রকল্প হিসেবে নর্দমা ব্যবস্থাপনা কেন্দ্র চালু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার।
সূত্র : রয়টার্স