× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানে দেয়াল ধসে নিহত ১৩

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ১৩:১২ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৩ ১৩:১৩ পিএম

ইসলামাবাদের গোলরা মোড়ে ধসে পড়া দেয়ালের ধ্বংসাবশেষ। ১৯ জুলাই তোলা। ছবি : সংগৃহীত

ইসলামাবাদের গোলরা মোড়ে ধসে পড়া দেয়ালের ধ্বংসাবশেষ। ১৯ জুলাই তোলা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেয়াল ধসে পৃথক দুই ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। দেশটির পাঞ্জাব প্রদেশের রাজধানী রাওয়ালপিন্ডি ও কেন্দ্রীয় রাজধানী ইসলামাবাদে বুধবার (১৯ জুলাই) রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। 

পাকিস্তানের বেসরকারি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্থানীয় পুলিশ জানায়, ইসলামাবাদের পেশোয়ার রোডের গোলরা মোড়ের কাছে একটি নির্মাণাধীন সেতুর প্রাচীর ধসে ১২ জন শ্রমিক নিহত হন। প্রাচীরটি ১০০ ফুট চওড়া ও ১১ ফুট উঁচু ছিল। 

ধ্বংসস্তূপের নিচে আরও শ্রমিক আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাই উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

অন্যদিকে ইসলামাবাদের খানা থানার আওতাধীন মোহাম্মদী টাউনেও দেয়াল ধসে ১১ বছরের এক কিশোরী নিহত হয়েছে।

পাকিস্তান আবহাওয়া বিভাগ (পিএমডি) জানায়, রাওয়ালপিন্ডিতে বুধবার সকাল পর্যন্ত প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা রেকর্ড। 

সূত্র: জিওনিউজ


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা