× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানে তিন বোনকে গলা কেটে হত্যা করলেন বড় ভাই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ১২:৫৬ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৩ ১৪:৪৩ পিএম

বাড়ির পার্শ্ববর্তী একটি কোয়ার্টারে তিন বোনকে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন বড় ভাই। প্রতীকী ছবি

বাড়ির পার্শ্ববর্তী একটি কোয়ার্টারে তিন বোনকে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন বড় ভাই। প্রতীকী ছবি

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুজাফফরগড়ের থার্মাল কলোনিতে বড় ভাই আপন তিন ছোট বোনকে গলা কেটে হত্যা করেছেন। বুধবার (১৯ জুলাই) জিও নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। 

মুজাফফরগড়ের জেলা পুলিশ অফিসার (ডিপিও) সৈয়দ হাসনাইন হায়দারের জানান, সোমবার (১৭ জুলাই) তিনজন মেয়ে নিখোঁজ হওয়ার বিষয়ে পুলিশ জানতে পারে। নিখোঁজ ওই মেয়েদের পরিবারের তথ্যের ভিত্তিতে সঙ্গে সঙ্গেই অনুসন্ধান শুরু করে পুলিশ। পরবর্তীতে ভুক্তভোগীদের বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘর থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হল সাত বছর বয়সি আবিয়া, আট বছর বয়সি জাহরা এবং ১১ বছর বয়সি আরেশা। 

মরদেহ উদ্ধারের আগে নিহতের ভাই পুলিশকে জানান, তার দুই বোন জাহরা ও আবিয়া সোমবার বিকেল ৫টার দিকে বাড়ির পাশের একটি খেলার মাঠে খেলতে যায়। তারা দুইজন আর ফিরেনি। 

নিখোঁজ দুই বোনকে খুঁজতে বড় বোন আরেশা বের হয়। কিন্তু একইভাবে আরেশাও নিঁখোজ হয়ে যায়। 

বড় ভাইয়ের কথার ভিত্তিতে অভিযান চালিয়ে তিন বোনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ভাইয়ের হাতে আঘাতের চিহ্ন দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ ভাইকে জিজ্ঞাসাবাদ করে। জেরার মুখে তিন বোনকে পার্শ্ববর্তী একটি কোয়ার্টারে নিয়ে গলা কেটে হত্যার কথা স্বীকার করেন ওই বড় ভাই। অভিযুক্ত বড় ভাইয়ের নাম প্রকাশ করা হয়নি। 

সূত্র : জিও নিউজ 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা