× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যে বিশেষ উপহারে হাজিদের শেষ দলকে বিদায় দিল সৌদি আরব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩ ২১:০২ পিএম

আপডেট : ১৮ জুলাই ২০২৩ ২৩:৩৪ পিএম

একজন নারী হজযাত্রীকে কুরআনের কপি দিচ্ছেন সৌদি কর্মী। ছবি : সংগৃহীত

একজন নারী হজযাত্রীকে কুরআনের কপি দিচ্ছেন সৌদি কর্মী। ছবি : সংগৃহীত

জেদ্দা ইসলামিক বন্দর দিয়ে মঙ্গলবার (১৮ জুলাই) হাজিদের শেষ দলটি সৌদি আরব ছেড়েছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সমুদ্রপথে সবশেষ সৌদি ছেড়ে যাওয়া দলের ২ হাজার সুদানি হজযাত্রীর প্রত্যেককে পবিত্র কুরআন শরিফ উপহার দেওয়া হয়েছে।

এ সময় অনেকে সৌদি গণমাধ্যমের সঙ্গে কথাও বলেছেন। যারা সাক্ষাৎকার দিয়েছেন, তাদের প্রত্যেকেই দেশটিতে থাকাকালীন কর্তৃপক্ষের দেওয়া পরিষেবার প্রশংসা করেছেন।

করোনা মহামারির পর এবারই সর্বোচ্চ ১৬ লাখের বেশি হজযাত্রীর আগমন ঘটে পবিত্র মক্কা নগরীতে।

এবারের হজ পরিচালনা ছিল প্রযুক্তিনির্ভর। হজযাত্রীদের সুবিধায় আন্তর্জাতিক বিমান, স্থল ও সমুদ্রবন্দরে আধুনিক প্রযুক্তি যুক্ত ডিভাইস দিয়ে সজ্জিত করা হয়। বিভিন্ন ভাষায় দক্ষ ব্যক্তিদের এগুলো পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।

 

সূত্র : আরব নিউজ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা