× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুধবার থেকে শুরু নতুন হিজরি বর্ষ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩ ১৯:৩৪ পিএম

আপডেট : ১৮ জুলাই ২০২৩ ১৯:৪০ পিএম

ইসলামিক ক্যালেন্ডার হিজরির প্রত্যেকটি মাস শুরু হয় চাঁদ দেখার মাধ্যমে। ছবি : সংগৃহীত

ইসলামিক ক্যালেন্ডার হিজরির প্রত্যেকটি মাস শুরু হয় চাঁদ দেখার মাধ্যমে। ছবি : সংগৃহীত

নতুন ইসলামিক বছর ১৪৪৫ শুরু হতে যাচ্ছে বুধবার (১৯ জুলাই) থেকে। সৌদি আরবের সুপ্রিম কোর্ট মঙ্গলবার এক ঘোষণায় এমনটাই জানিয়েছে।

ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস মহররম দিয়ে নতুন বছর শুরু হয়। আর এ চান্দ্রবর্ষ গণনাও শুরু হয় চাঁদ দেখার মাধ্যমে। সুপ্রিম কোর্ট বলছে, সোমবার (১৭ জুলাই) হিজরি তারিখে ২৯ জুল হিজ্জায় চান্দ্রবর্ষ শুরুর চাঁদ দেখা যায়নি।

এর অনুসারে সিন্ধান্ত নেওয়া হয়েছিল, সোমবার নয় মঙ্গলবারই হতে যাচ্ছে জুল হিজ্জার (হিজরি সনের শেষ মাস) শেষ দিন।

হিজরি সাল গণনার নামটি হিজরাহ থেকে এসেছে। ইসলামের নবী হজরত মোহাম্মদ (স.) ও তার অনুসারীদের ৬২২ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরতের সময় থেকেই এ সাল গণনা শুরু হয়।

ইসলামিক এই চন্দ্র ক্যালেন্ডার বারো মাস নিয়ে গঠিত। যা মহররম দিয়ে শুরু হয় এবং জুল হিজ্জা দিয়ে শেষ হয়। প্রত্যেক মাসই শুরু হয় নতুন চাঁদ দেখার মধ্য দিয়ে।

 

সূত্র : আরব নিউজ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা