× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাশ্মিরে যৌথ বাহিনীর অভিযানে ৪ জঙ্গি নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩ ১৬:১৩ পিএম

আপডেট : ১৮ জুলাই ২০২৩ ১৬:৫৮ পিএম

ভারতের যৌথ বাহিনীর অভিযানের চিত্র। ছবি : সংগৃহীত

ভারতের যৌথ বাহিনীর অভিযানের চিত্র। ছবি : সংগৃহীত

ভারত অধিকৃত জম্মু ও কাশ্মিরের পুঞ্চে ভারতের যৌথ বাহিনীর অভিযানে চার জঙ্গি নিহত হয়েছেন। 

নিহত জঙ্গিদের কাছ থেকে একে-৪৭ রাইফেল ও পিস্তল উদ্ধার করা হয়েছে।

ভারতের সেনা ও পুলিশ বাহিনীর সঙ্গে পুঞ্চে সোমবার (১৭ জুলাই) বিকাল থেকে সুরানকোটের সিন্ধারা এলাকায় জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়। 

এরপরই শুরু হয় পুলিশ ও সেনার যৌথ অভিযান। গোলাগুলিতে জঙ্গিদের চারজনের মৃত্যু হয়।

চলতি বছরের জানুয়ারি মাস থেকে রাজৌরি ও পুঞ্চে একাধিক জঙ্গি হামলা হয়েছে। তারপর থেকেই জঙ্গি দমনে ব্যাপক তোলপাড় শুরু হয়। 

এলাকায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে সোমবার বিকাল থেকেই চলতে থাকে সংঘর্ষ।

এই সিন্ধরা এলাকাটি পাকিস্তান সীমান্ত থেকে ২০ কিলোমিটার দূরে। বহুকাল ধরে এই পথ দিয়েই পাকিস্তান থেকে জঙ্গিরা ভারতে অনুপ্রবেশ করেছে। 

পাকিস্তান থেকে আসা যে জঙ্গিরা গুরসাই ও রাজৌরিতে ঢুকতে চাইত, তারা এই পথ ধরেই ভারতে আসত। আর সেই এলাকায় কাশ্মির পুলিশ ও ভারতীয় সেনার ওই যৌথ অভিযান প্রাসঙ্গিক সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে। 

রাজৌরি ও পুঞ্চ এলাকায় এটাই এ যাবৎকালের সবচেয়ে বড় অপারেশন বলে জানা গেছে। 

এলাকায় জঙ্গি থাকার তথ্য গোপন সূত্রে আগেই জেনেছিল ভারতীয় সেনাবাহিনী। সেই সূত্রের খবর অনুযায়ী পদক্ষেপ নিয়ে ভারতীয় সেনা সাফল্য পায়। 

হোয়াইট নাইটস কর্পসের পক্ষ থেকে বলা হয়েছে, এই জঙ্গিদের হত্যা রাজৌরি ও পুঞ্চ এলাকায় বড়সড় জঙ্গি নাশকতার আশঙ্কা দূর করেছে। 

সূত্র : হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা