× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোল্যান্ডে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৫

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩ ১৪:২৭ পিএম

বিমানবন্দরের হ্যাঙ্গারে বিধ্বস্ত উড়োজাহাজ। ছবি : সংগৃহীত

বিমানবন্দরের হ্যাঙ্গারে বিধ্বস্ত উড়োজাহাজ। ছবি : সংগৃহীত

পোল্যান্ডের রাজধানী ওয়ারশের কাছের একটি বিমানবন্দরের হ্যাঙ্গারে ছোট আকারের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত হয়েছে। 

ওই দুর্ঘটনার কবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী অ্যাডাম নিডজিয়েলস্কি।

উদ্ধারকর্মীরা জানান, উড়োজাহাজটিতে ৩ জন আরোহী ছিল। এটি ঢেউতোলা লোহার হ্যাঙ্গারে ধাক্কা মারে। ওই সময় ঝড়ের কবল থেকে রক্ষা পেতে ওই হ্যাঙ্গারে ১৩ জন আশ্রয় নিয়েছিল।

ওয়ারশ পুলিশের মুখপাত্র সিলওয়েস্টার মার্কজাক বলেন, ‘ওই উড়োজাহাজ দুর্ঘটনায় পাঁচজন নিহত ও আরো ৮ জন আহত হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।’

তিনি আরো বলেন, ‘নিহতদের মধ্যে পাইলটও রয়েছেন।’

উড়োজাহাজটি ওয়ারশ থেকে ৪৭ কিলোমিটার দূরে চিরছাইনো গ্রামে অবস্থিত একটি ছোট বিমানবন্দরে অবতরণ করেছিল। 

ওই স্থানটি প্যারাস্যুট জাম্প প্রশিক্ষণের জন্য পরিচিত।

স্থানীয় দমকল বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা এটি ছবিতে দেখা যাচ্ছে, উড়োজাহাজের লেজের অংশ হ্যাঙ্গারে আটকে রয়েছে।

মার্কজাক বলেন, ‘ওই দুর্ঘটনার পরপরই এ ব্যাপারে পুলিশকে সতর্ক করা হয়েছে এবং তারা তদন্ত শুরু করবে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা