× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে ৩ বছরের শিশুর গুলিতে ১ বছর বয়সি বোন নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩ ১২:০৬ পিএম

আপডেট : ১৮ জুলাই ২০২৩ ১২:১২ পিএম

যুক্তরাষ্ট্রের পুলিশের একটি গাড়ি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পুলিশের একটি গাড়ি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে তিন বছর বয়সি এক শিশু ভুলবশত তার এক বছর বয়সি বোনকে হ্যান্ডগান দিয়ে গুলি করে হত্যা করেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে সান দিয়েগো কাউন্টির ফলব্রুকে সোমবার (১৭ জুলাই) ঘটনাটি ঘটে।

সোমবার সকালে স্থানীয় পুলিশ তিন বছরের শিশুটির ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে পুলিশ দেখতে পায় শিশুটি তার এক বছরের বোনকে গুলি করে হত্যা করেছে। শিশুটি বাড়িতে একটি অরক্ষিত হ্যান্ডগান পায়। সেই হ্যান্ডগানের গুলিতেই তার বোন নিহত হয়। 

নিহত শিশুটি মাথায় আঘাত পেয়েছিল। পরে দমকল বিভাগের কর্মীরা শিশুটিকে পালোমার হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ সকাল সাড়ে ৮টায় শিশুটিকে মৃত ঘোষণা করে।

সূত্র : এনডিটিভি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা