× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিরোধীদের বৈঠকে আগামীকাল যোগ দেবেন শারদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩ ১৩:০৯ পিএম

আপডেট : ১৭ জুলাই ২০২৩ ১৩:১২ পিএম

ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান শারদ পাওয়ার। ছবি : সংগৃহীত

ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান শারদ পাওয়ার। ছবি : সংগৃহীত

ভারতের বেঙ্গালুরুতে আজ সোমবার (১৭ জুলাই) শুরু হওয়া বিরোধীদের বৈঠকের দ্বিতীয় দিনে যোগ দেবেন রাজনৈতিক দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান শারদ পাওয়ার।

শারদের ওই সভা এড়িয়ে যাওয়ার গুঞ্জণ অস্বীকার করে তার দল এবং মিত্ররা এই খবর নিশ্চিত করেছেন।

৮২ বছর বয়সি এই নেতা মঙ্গলবার (১৮ জুলাই) তার মেয়ে সুপ্রিয়া সুলের সঙ্গে বেঙ্গালুরু যাবেন।

এনসিপি বলেছে, সম্প্রতি বিচ্ছেদ হওয়া ভাইপো অজিত পাওয়ারের সঙ্গে তার আশ্চর্যজনক বৈঠকের এক দিন পরে গুঞ্জণ শুরু হয় যে, বিরোধীদের বৈঠকে যোগ দেবেন না শারদ। ওই গুঞ্জণের কারণ এনসিপি ‘র অজিত সমর্থিত অংশ ইতিমধ্যেই বিজেপি সরকারে যোগদান করেছে।

শারদ পাওয়ার ২৩ জুন বিহারের পাটনায় পূর্ববর্তী বিরোধী সভায় যোগ দিয়েছিলেন। তিনি ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে বিভিন্ন দলকে একত্রিত করার চেষ্টায় একজন নেতৃস্থানীয় খেলোয়াড়।

এনসিপি নেতারা ছাড়াও শারদ পাওয়ারের সহযোগীরাও টুইট করেছেন যে, তিনি বেঙ্গালুরু কনক্লেভের অংশ নেবেন।

উদ্ধব ঠাকরের দল সেনা’র নেতা সঞ্জয় রাউত টুইট বার্তায় লিখেছেন, ‘পাটনার বৈঠকের পরে আজ যে বেঙ্গালুরু বৈঠক হবে, তা সিদ্ধান্তমূলক হবে। শিবসেনা পার্টির প্রধান উদ্ধব ঠাকরে বৈঠকে যোগ দেবেন। শারদ পাওয়ার বৈঠকে যোগ দেবেন কি না তা নিয়ে বিভ্রান্তি ছিল। তিনিও বেঙ্গালুরুতে বৈঠকে যোগ দেবেন কাল সকালে। আমি নিশ্চিতভাবে বলছি। হাম সব এক হ্যায় (আমরা একতাবদ্ধ)।‘

অভ্যুত্থানের পরে উপ-মুখ্যমন্ত্রী হওয়া অজিত পাওয়ার রবিবার (১৭ জুলাই) তার চাচা শারদ পাওয়ার বৈঠক করেন ও অন্যান্য এনসিপি নেতাদের সঙ্গে ফোনে কথা বলেন।

শারদ পাওয়ারের এক সময়ের আরেক ঘনিষ্ঠ সহযোগী প্রফুল্ল প্যাটেল বলেছেন, তারা আজ শুরু হওয়া মহারাষ্ট্র বিধানসভা অধিবেশনের আগে শারদ পাওয়ারের আশীর্বাদ নিতে গিয়েছিলেন।

পাটনায় পূর্ববর্তী বিরোধী সভায় শারদ পাওয়ারের সঙ্গে ছিলেন এই প্রফুল্ল প্যাটেল। তিনি বলেন, তিনি শারদকেকে বিদ্রোহীদের সঙ্গে হাত মেলাতে এবং দুটি এনসিপি গ্রুপকে একত্রিত করার আহ্বান জানিয়েছেন।

প্যাটেল সাংবাদিকদের বলেন, ‘শারদ পাওয়ার আমাদের কোনও কথারই উত্তর দেননি। আমরা যা বলেছি তিনি শুধু শুনেছেন।’

সংসদের বর্ষা অধিবেশন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ কৌশল নিয়ে আলোচনা করতে বেঙ্গালুরুতে কংগ্রেসের ডাকা বৈঠকে ২৪টি বিরোধী দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

বিরোধীদের উৎসাহিত করার জন্য অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি) দিল্লির আমলাতন্ত্রের নিয়ন্ত্রণে কেন্দ্রীয় আদেশের বিরুদ্ধে পার্টির লড়াইয়ের সমর্থনে কংগ্রেস বেরিয়ে আসার পরে বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, এম কে স্ট্যালিন, নীতীশ কুমার, এবং হেমন্ত সোরেন বেঙ্গালুরু কনক্লেভে যোগদানকারী নেতাদের মধ্যে রয়েছেন।

যারা দূরে থাকবেন তারা হলেন কে চন্দ্রশেখর রাও, জগন মোহন রেড্ডি, চন্দ্রবাবু নাইডু এবং নবীন পট্টনায়েক।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা