× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ কোরিয়ায় বন্যায় নিহত বেড়ে ৩৯

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩ ১০:০৯ এএম

আপডেট : ১৭ জুলাই ২০২৩ ১০:৫২ এএম

উদ্ধার তৎপরতা। ১৬ জুলাই চেওংজু শহরে। ছবি : সংগৃহীত

উদ্ধার তৎপরতা। ১৬ জুলাই চেওংজু শহরে। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯। স্থানীয় কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেণ নিতে না পারায় প্রাণহানি বেড়েছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওল। 

জুনের শেষ থেকে দক্ষিণ কোরিয়ার বর্ষ মৌসুম শুরু হয়। গত বৃহস্পতিবার, ১৩ জুলাই থেকে সেখানে বৃষ্টিপাত বেড়েছে। মধ্য ও দক্ষিণ অঞ্চলে দেখা দিয়েছে বন্যা। 

শনিবার মধ্যাঞ্চলের শহর চেওংজুতে একটি বিস্তৃত নদীতীর ভেঙে যায়। এতে অনেকগুলো গাড়ি পানির নিচে চলে যায়। সোমবার (১৭ জুলাই) সেখান থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়। সেখানে অন্তত আরও নয়জন নিখোঁজ রয়েছে। 

গত বছর দক্ষিণ কোরিয়ায় ১১৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। এত দেশটির সবচেয়ে অভিজাত শহর গ্যাঙনামেও বন্যা হয়। গত বছর দেশটিতে বন্যায় অন্তত ১৪ জন নিহত হয়। 

সূত্র : রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা