× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানে পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ৫, আহত ১২

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ১৭:১৩ পিএম

আপডেট : ১৬ জুলাই ২০২৩ ১৭:১৯ পিএম

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া বাস। ছবি : সংগৃহীত

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া বাস। ছবি : সংগৃহীত

পাকিস্তানের দিয়াম জেলার থালিচি এলাকায় একটি পর্যটকবাহী বাস গভীর খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানা গেছে। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। 

ইসলামাবাদ থেকে কারাকোরাম হাইওয়ে হয়ে গিলগিটে যাওয়ার পথে রবিবার (১৬ জুলাই) ওই দুর্ঘটনা ঘটে। 

জিও নিউজের এক প্রতিবেদনে ওই দুর্ঘটনার খবর প্রকাশ করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুর্ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

উদ্ধারকারী কর্মকর্তারা জানান, বাসটি ইসলামাবাদ থেকে সিন্ধু নদীর তীরবর্তী উচ্চতায় অবস্থিত কারাকোরাম হাইওয়েতে চলার সময় ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও উদ্ধারকারী দল (রেসকিউ ১১২২) আহত ও নিহতদের সিভিল হাসপাতালে স্থানান্তরের প্রচেষ্টা চালাচ্ছে। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। 

গিলগিট-বালতিস্তানের মুখ্যমন্ত্রী হাজি গুলবার খান প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। 

তিনি আহতদের বিনামূল্যে চিকিৎসা সহায়তার নির্দেশ দিয়েছেন। 

গিলগিট কমিশনার এক বিবৃতিতে জানান, মরদেহ হস্তান্তরের জন্য নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

সূত্র : জিও টিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা