× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইতালির ১৬ শহরে তীব্র দাবদাহ রেড অ্যালার্ট জারি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুলাই ২০২৩ ১৬:০৬ পিএম

আপডেট : ১৫ জুলাই ২০২৩ ১৬:৩৬ পিএম

রোমের কলোসিয়ামে তীব্র তাপপ্রবাহ অতিষ্ঠ একজন পর্যটক। ছবি:সংগৃহীত

রোমের কলোসিয়ামে তীব্র তাপপ্রবাহ অতিষ্ঠ একজন পর্যটক। ছবি:সংগৃহীত

দক্ষিণ ইউরোপজুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ। এতে করে গরমে নাকাল হয়ে উঠেছে জনজীবন। এ পরিস্থিতিতে ইতালির ১৬ শহরে রেড অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার (১৫ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। 

দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশে আগামী সপ্তাহজুড়ে তীব্র দাবদাহ থাকবে। এ সময় ইতালির যে শহরগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তাদের মধ্যে রোম, ফ্লোরেন্স এবং বোলোগনা অন্যতম। 

ইতালির রেড অ্যালার্টের আওতাভুক্ত এলাকায় স্থানীয় সময় বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছাতা ছাড়া বের না হতে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া বয়স্ক বা দুর্বলদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছে সরকার। 

ইতালীয় রাজনীতিবিদ নিকোলা ফ্রেটোয়ান্নি টুইট করে বলেছেন, আমরা একটি অসহনীয় তাপপ্রবাহের মুখোমুখি হচ্ছি। চলমান এই বৈরী সময়ে গরমে মৃত্যু ও অসুস্থতা এড়াতে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতা নেওয়া দরকার।

ইতালীর আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী সপ্তাহে দেশটির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। 

সূত্র : বিবিসি 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা