× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিয়ানমার জান্তাকে গণতন্ত্রে ফিরতে চাপ দিতে হবে: যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জুলাই ২০২৩ ১৯:০৯ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৩ ১৮:২৯ পিএম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ( বাঁ থেকে দ্বিতীয়) । ১৪ জুলাই জাকার্তায় আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ( বাঁ থেকে দ্বিতীয়) । ১৪ জুলাই জাকার্তায় আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে। ছবি: সংগৃহীত

মিয়ানমার জান্তাকে সহিংসতা বন্ধ করে গণতন্ত্রে ফিরতে সম্মিলিত চাপ তৈরি করতে হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন শুক্রবার (১৪ জুলাই) এ মন্তব্য করেছেন। 

শুক্রবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দক্ষিণ-পূর্ব এশীয় জাতিপুঞ্জের সংস্থার (আসিয়ান) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মিয়ানমার ছাড়া বাকি সদস্য দেশগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরাও যোগ দেন। অবশ্য চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে যোগ দেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ কূটনৈতিক ওয়াং ই। 

ব্লিনকেন বলেন, মিয়ানমারের সামরিক শাসকদের সহিংসতা বন্ধে বাধ্য করতে হবে। যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক জোটকে তাদের ওপর এই চাপ তৈরি করতে হবে। জান্তা আসিয়ানের দেওয়া পাঁচ দফা যেন বাস্তবায়ন করে এবং গণতান্ত্রিক পরিবেশের বাধা অপসারণ করে, তা নিশ্চিত করতে হবে। 

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের স্টেট কাউন্সেলর ও ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান অং সান সু চিকে বন্দি করা হয়। বিভিন্ন মামলায় তার ৩৩ বছরের কারাদণ্ড হয়েছে। 

মিয়ানমারে এবারের সামরিক অভ্যুত্থানের পর জান্তার বিরুদ্ধে নতুন ধরনের প্রতিরোধ দেখা গেছে। এনএলডির নেতৃত্বে গড়ে ওঠা জাতীয় ঐক্য সরকারে (নাগ) স্থান হয়েছে দেশটির ক্ষুদ্র নৃগোষ্ঠী ও নাগরিক সমাজের নেতাদের। 

নাগের সশস্ত্র শাখা গণপ্রতিরক্ষা বাহিনী (পিডিএফ) দেশটির পুরনো সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। তারা এক হয়ে জান্তার বিরোধী গেরিলা যুদ্ধ করছে। এতে জান্তাকে বেশ বেগ পেতে হচ্ছে। তবে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটছে। বাড়ছে অর্থনৈতিক দুরাবস্থা। 

সূত্র: এপি, এএফপি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা