× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্রান্সের সর্বোচ্চ সম্মানে ভূষিত মোদি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জুলাই ২০২৩ ১৩:০৭ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৩ ১৩:১২ পিএম

নরেন্দ্র মোদিকে  ফ্রান্সের সর্বোচ্চ সম্মানে ভূষিত করছেন ইমানুয়েল মাখোঁ। ছবি : সংগৃহীত

নরেন্দ্র মোদিকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মানে ভূষিত করছেন ইমানুয়েল মাখোঁ। ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান ‘লেজিয়ঁ দ’ নর’-তে (গ্র্যান্ড ক্রস) ভূষিত করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ জুলাই) প্যারিসে তাকে ওই সম্মানে ভূষিত করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। 

অতীতে এই বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, কিং চার্লস, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলসহ বিশ্বের স্বনামধন্য রাষ্ট্রনেতারা।

সেই তালিকায় এবার যুক্ত হলো ভারতের প্রধানমন্ত্রী মোদির নামও। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ওই সম্মানে ভূষিত হলেন মোদি।

তিনি ফ্রান্সের ‘ন্যাশনাল ডে’ উদযাপনের প্রধান অতিথি হিসেবেও আমন্ত্রিত হয়েছেন। 

মোদি ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে বিশ্বের ১৪টি দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান বা পুরস্কার পেয়েছেন।

বিভিন্ন ক্ষেত্রে সবচেয়ে যোগ্য নাগরিককে ‘লেজিয়ঁ দ’ নর’ সম্মান প্রদান করা হয়। ২০০ বছর ধরে বিভিন্ন নামি ব্যক্তিত্বদের সেই পুরস্কার প্রদান করে থাকে ফ্রান্সের সরকার।

১৮০২ সালে ‘লেজিয়ঁ দ’ নর’ সম্মান প্রদান শুরু করেছিলেন ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন। সেই ‘লেজিয়ঁ দ’ নর’ আবার পাঁচটি শ্রেণিতে বিভক্ত। সেগুলো হলো-- নাইট, অফিসার, গ্র্যান্ড অফিসার এবং গ্র্যান্ড ক্রস। বৃহস্পতিবার মোদি সেই গ্র্যান্ড ক্রসে ভূষিত হয়েছেন। যা সর্বোচ্চ পুরস্কার।

সূত্র : দ্য হিন্দু

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা