× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের ক্লাস্টার বোমা ইউক্রেনে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জুলাই ২০২৩ ১২:০০ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৩ ১২:০৩ পিএম

ক্লাস্টার বোমার উপকরণ। ছবি : আনাদুলু এজেন্সি

ক্লাস্টার বোমার উপকরণ। ছবি : আনাদুলু এজেন্সি

ইউক্রেন এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্লাস্টার (গুচ্ছ) বোমা হাতে পেয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) ইউক্রেনীয় সামরিক বাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আলেকজান্ডার তারনাভস্কি এমনটাই জানিয়েছেন।

তারনাভস্কি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের ক্লাস্টার বোমা হাতে পেয়েছি। তবে এখনও এগুলো ব্যবহার করিনি। আমরা মনে করি, এই যুদ্ধাস্ত্র যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীকে তাদের প্রতিরক্ষা অবস্থান থেকে পিছিয়ে দিতে সাহায্য করবে।

অস্ত্র সরবরাহের বিষয়টি যুক্তরাষ্ট্রের লেফটেন্যান্ট জেনারেল ডগলাস সিমসের বরাতে বিষয়টি সিএনএনও নিশ্চিত করেছে।  

এর আগেও যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় সামরিক কর্মকর্তারা দাবি করেছিলেন, ক্লাস্টার বোমা যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হতে পারে।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) ইউক্রেনকে ক্লাস্টার বোমা সরবরাহের বিষয়টি যুক্তরাষ্ট্রকে আবারও বিবেচনা করে দেখার অনুরোধ করেছে। কারণ যুদ্ধক্ষেত্রে এ ধরনের বোমা কোলাটারিয়াল ড্যামেজের (বেসামরিক ক্ষয়ক্ষতি) শঙ্কা বৃদ্ধি করে।

রাশিয়ার কাছেও ক্লাস্টার বোমা রয়েছে, তবে বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে এই অস্ত্রগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় না বলে দাবি করে আসছে ক্রেমলিন। এবার ওয়াশিংটনের এই অস্ত্র সরবরাহের বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহের প্রতিক্রিয়া জানানোর উপায় মস্কোর কাছে রয়েছে।

শোইগু সতর্ক করে জানান, ক্লাস্টার যুদ্ধাস্ত্রসহ রুশ সামরিক ভান্ডারের সামর্থ্য খুবই বৈচিত্র্যপূর্ণ।

সূত্র : আরটি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা