× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যে কারণে এফ-১৬-কে পারমাণবিক হুমকি হিসেবে বিবেচনা করবে ক্রেমলিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ১৮:৩৩ পিএম

আপডেট : ১৩ জুলাই ২০২৩ ১৮:৪২ পিএম

পোলিশ বিমানবাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান। ছবি : এএফপি

পোলিশ বিমানবাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান। ছবি : এএফপি

ইউক্রেনকে চতুর্থ প্রজন্মের সুপারসনিক যুদ্ধবিমান এফ-১৬ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো। অত্যাধুনিক এই যুদ্ধবিমান ইউক্রেনকে সরবরাহ করার বিষয়টি পারমাণবিক হুমকি হিসেবে বিবেচনা করবে রাশিয়া, এমনটাই সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

ল্যানটা.আরইউকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, ’এফ-১৬-কে পারমাণবিক হামলা চালাতে সক্ষম হিসেবে ডিজাইন করা হয়েছে, তাই এই যুদ্ধবিমানের পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতাকে কোনোভাবেই উপেক্ষা করতে পারে না ক্রেমলিন। আমরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো পশ্চিমা পারমাণবিক শক্তিধর দেশগুলোকে বিষয়টি জানিয়েছি।’

ল্যাভরভ সতর্ক করে দিয়ে বলেন, কোনো আশ্বাস (পশ্চিমাদের পক্ষ থেকে) এখানে সাহায্য করবে না। যুদ্ধের মাঝখানে রুশ সামরিক বাহিনী প্রতিপক্ষের পরমাণু অস্ত্র ব্যবহারে কোনো নির্দিষ্ট যুদ্ধবিমান সজ্জিত কি না, তা তদন্ত করতে যাবে না। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কাছে এ ধরনের সিস্টেমের উপস্থিতির বিষয়টিকে আমরা পশ্চিমের পক্ষ থেকে পারমাণবিক হুমকি হিসেবে বিবেচনা করব।

ইউক্রেনকে এফ-১৬-সহ অন্যান্য অত্যাধুনিক অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার মাধ্যমে কার্যত যুক্তরাষ্ট্র ও ন্যাটো রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতের ঝুঁকি তৈরি করছে এবং এটি বিপজ্জনক পরিণতির দিকে নিয়ে যেতে পারে বলে মনে করেন ল্যাভরভ।

এদিকে বুধবার (১২ জুলাই) লিথুয়ানিয়ায় ন্যাটো সম্মেলনের ফাঁকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, তাদের (ইউক্রেনকে) এফ-১৬ দেওয়া হবে, সম্ভবত ইউরোপীয় যে দেশগুলোর অতিরিক্ত এফ-১৬ আছে, তারা এটি সরবরাহ করবে।

এর এক দিন আগে ডেনমার্ক ঘোষণা করেছিল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, কানাডা, লুক্সেমবার্গ, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, যুক্তরাজ্য ও সুইডেনের একটি জোট ইউক্রেনীয় বিমানবাহিনীর সদস্যদের এফ-১৬ চালানোর প্রশিক্ষণ দেবে।  

 

সূত্র : রাশিয়া টুডে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা