× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আম্পায়ার আউট দিয়েছেন, এবার ক্রিজ ছাড়ুন : লঙ্কান প্রধানমন্ত্রীকে সনাথ জয়সুরিয়া

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ১৩ জুলাই ২০২২ ১৯:৩৭ পিএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টালমাটাল অবস্থা শ্রীলঙ্কার। বুধবার (১৩ জুলাই) জারি হয়েছে জরুরি অবস্থা। গণবিক্ষোভে উত্তাল রাজধানী কলম্বো। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন হাজার হাজার মানুষ। পরিস্থিতি দেখে স্থির থাকতে পারলেন না দেশটির সাবেক ক্রিকেটতারকা সনাথ জয়সুরিয়া। পৃথিবীবিখ্যাত কমিক চরিত্র এবং ক্রিকেটের জোড়া ফলায় বিদ্ধ করলেন নিজের দেশের সরকারপ্রধানকে। তিনি প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান।

অর্থনৈতিক দুর্দশায় জর্জরিত শ্রীলঙ্কায় সরকারের পদত্যাগ দাবিতে কয়েক মাস ধরে বিক্ষোভ চলছে। এরই মধ্যে কিছুদিন আগে দেশবাসীর বিক্ষোভে যোগ দিয়ে রাস্তায় নেমেছিলেন বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা দলের তারকা খেলোয়াড় জয়সুরিয়া। তার সেই ছবি ছড়িয়ে পড়েছিল সারা পৃথিবীতে। সেই ছবিতে দেখা গিয়েছিল, সাধারণ মানুষের ভিড়ে মিশে দেশটির প্রেসিডেন্টের প্রাসাদের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তিনি।

সম্প্রতি ওই দাবিতে বিক্ষোভ জোরদার করেন বিক্ষোভকারীরা। এর পরিপ্রেক্ষিতে বুধবার দেশটিতে জরুরি অবস্থা ঘোষণার পরেই জয়সুরিয়া একটি কড়া টুইট করেন। টুইটে দেশের প্রধানমন্ত্রী এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের তুমুল সমালোচনা করেছেন জয়সুরিয়া। টুইটে তিনি লিখেন, ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‘মনে হচ্ছে মিস্টার বিনকে ক্রিকেট দলে নেওয়া হয়েছে। অথচ তিনি ক্রিকেটার নন। অভিনেতা। সেই কারণে নির্বাচকরা তাঁকে দল থেকে ছেঁটে ফেলেছিলেন। শুধু তা-ই নয়। আম্পায়ার আউট দেওয়ার পরেও ক্রিজ ছেড়ে কিছুতেই বের হতে চাইছেন না। খেলে যেতে চাইছেন। সব খেলা এ বার শেষ। ক্রিকেটে শেষ ব্যাটারের ব্যাট করার কোনও নিয়ম নেই। এ বার সসম্মানে বিদায় নিন।’

প্রসঙ্গত, ‘মিস্টার বিন’ ব্রিটেনের এক কমিক চরিত্র। শুধু ব্রিটেন নয়, গোটা বিশ্বেই এই কমিক চরিত্র তুমুল জনপ্রিয়। মিস্টার বিন এমন একজন চরিত্র, যিনি না বুঝেই মজার মজার কাণ্ডকারখানা, বোকার মতো বিভিন্ন কাজ করে বসেন। তা দেখে হেসে গড়াগড়ি খান দর্শকরা। সিনেমা, ওয়েব সিরিজও হয়েছে মিস্টার বিনকে নিয়ে, যেখানে নামভূমিকায় অভিনয় করেছেন রোয়ান অ্যাটকিনসন।

জয়সুরিয়া সেই মজাদার (আসলে ভাঁড়) চরিত্রের সঙ্গেই তাঁর দেশের রাষ্ট্রনায়কের তুলনা করেছেন। তার টুইটে স্পষ্ট যে, বিক্রমসিংহের কাণ্ডকারখানা দেখে জয়সুরিয়ার মনে হচ্ছে, তিনি না বুঝে অনেক কাজ করছেন। যার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। তিনি বোঝাতে চেয়েছেন, দেশের মানুষ বিক্রমসিংহকে চাইছেন না। কিন্তু তিনি জোর করে ক্ষমতা ধরে রাখছেন। ক্রিকেটের পরিভাষায়, আম্পায়ার আউট দিয়ে দেওয়ার পরেও ক্রিজ ছাড়তে চাইছেন না। কিন্তু পাশাপাশিই জয়সুরিয়া লিখেছেন, এখন আর পালানোর পথ নেই। এ বার তাকে সিংহাসন ছাড়তেই হবে।

এর আগে গত মঙ্গলবারও মিস্টার বিনের তুলনা টেনে এনে বিক্রমসিংহের সমালোচনা করেছিলেন জয়সুরিয়া। লিখেছিলেন, ‘মানুষ ক্রমশ ক্রুদ্ধ হয়ে পড়ছে। পদত্যাগ করে এ বার বাড়ি যান। মিস্টার প্রেসিডেন্ট এবং মিস্টার প্রধানমন্ত্রী কি বুঝতে পারছেন না, এটা বাস্তব! মিস্টার বিনের কোনও সিনেমা নয়। আপনারা সাধারণ মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছেন!’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা