× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেলারুশের বিরোধী নেতার সঙ্গে বাইডেনের সাক্ষাৎ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ১১:২৯ এএম

আপডেট : ১৩ জুলাই ২০২৩ ১১:৫০ এএম

স্বেতলানা তিখানভস্কায়ারের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

স্বেতলানা তিখানভস্কায়ারের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

বেলারুশের নির্বাসিত বিরোধী নেতা স্বেতলানা তিখানভস্কায়ারের সঙ্গে ভিলনিয়াসে ন্যাটো সম্মেলনের ফাঁকে বুধবার সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ওই সাক্ষাতের খবর নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

বেলারুশে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আলেকজান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে বিজয় দাবি করা তিখানভস্কায়া বিতর্কিত ভোটের পর থেকে নির্বাসনে রয়েছেন। তিনি লিথুয়ানিয়ায় বসবাস করছেন।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, তিখানভস্কায়ারের সঙ্গে বাইডেনের বৈঠককালে বাকস্বাধীনতা, বেলারুশের অবাধ ও নিরপেক্ষ নির্বাচনসহ মানবাধিকবার রক্ষায় যুক্তরাষ্ট্রের অব্যাহত প্রতিশ্রুতির ওপর জোর দেওয়া হয়েছে।

বেলারুশ একটি কর্তৃত্ববাদী রাষ্ট্র, যেখানে লুকাশেঙ্কোর প্রায় তিন দশকের শাসনকালে বিরোধী কণ্ঠস্বর দমন ও স্বাধীন সংবাদমাধ্যমের গলা চেপে রাখা হয়েছে।

এদিকে গত মাসে রাশিয়ার ভাড়াটে সেনা গ্রুপ ওয়াগনারপ্রধান মস্কোর বিরুদ্ধে বিদ্রোহ করলে বেলারুশের মধ্যস্থতায় তা সমাধান করা হয়।

অন্যদিকে তিখানভস্কায়া বলেছেন, গত সপ্তাহে তিনি একটি বেনামি বার্তা পেয়েছেন।

তাতে বলা হয়েছে, তার কারাবন্দি স্বামী সের্গেই টিকানভস্কি মারা গেছেন।

স্বামীর সঙ্গে তিখানভস্কায়ারের গত মার্চ থেকে কোনো যোগাযোগ নেই।

সের্গেই টিকানভস্কি ২০২০ সালের আগস্টে প্রেসিডেন্ট নির্বাচনে লুকাশেঙ্কোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করেছিলেন।

নির্বাচনের আগে তাকে আটক করা হলে তিখানভস্কায়া প্রতিদ্বন্দ্বিতা করেন। তাকেও ১৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

সূত্র : ব্যারন্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা