প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ০৮:৪৪ এএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩ ১১:৫৪ এএম
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বোর্ড বুধবার (১২ জুলাই) পাকিস্তানের জন্য ৩ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে।
ঋণদাতা সংস্থা আইএমএফ বলেছে, তারা অবিলম্বে দক্ষিণ এশিয়ার দেশটিকে সাহায্য করার জন্য প্রায় প্রথম দফায় ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার ঋণ বিতরণ করবে।
নগদ অর্থের অভাবে ধুঁকতে থাকা পাকিস্তান ক্রান্তিকাল কাটিয়ে ওঠার লক্ষ্যে গত মাসে আইএমএফের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছায়।
প্রথম ধাপের ঋণ বিতরণ করার আগে আইএমএফের বোর্ডের অনুমোদন প্রয়োজন ছিল। সেটাই বুধবার সম্পন্ন হয়েছে।
বাকি ঋণ পরে কিস্তিতে দেওয়া হবে।
এ প্রসঙ্গে আইএমএফ এক বিবৃতিতে বলেছে, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী বোর্ড কর্তৃপক্ষকে সমর্থন করে পাকিস্তানের জন্য অর্থনৈতিক স্থিতিশীলতা কর্মসূচির অধীনে নয় মাসের স্ট্যান্ড-বাই অ্যারেঞ্জমেন্ট (এসবিএ) অনুমোদন করেছে।’
সংস্থাটি আরও বলেছে, একটি চ্যালেঞ্জিং অর্থনৈতিক সংকটের কারণেই তারা ওই ঋণ দিচ্ছে পাকিস্তানকে।
বিধ্বংসী বন্যা এবং নীতিগত ভুল পদক্ষেপের কারণে বড় আর্থিক ঘাটতি দেশটিকে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির দিকে পরিচালিত করেছে।
সূত্র : এনডিটিভি