× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানে আগুনে পুড়ে একই পরিবারের ১০ জন নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ১৬:১৩ পিএম

আপডেট : ১২ জুলাই ২০২৩ ১৬:৩১ পিএম

ঘটনাস্থলে দমকল বাহিনীর সদস্যদের গাড়ি। ১২ জুলাই তোলা। ছবি : সংগৃহীত

ঘটনাস্থলে দমকল বাহিনীর সদস্যদের গাড়ি। ১২ জুলাই তোলা। ছবি : সংগৃহীত

পাকিস্তানে আগুনে পুড়ে একই পরিবারের ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন শিশু, একজন পুরুষ, আর বাকি তিনজন নারী। 

মঙ্গলবার (১১ জুলাই) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের ভাটি গেট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। জিওনিউজের এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। 

নিহতরা হলেন আদিল হুসেন, সায়রা বানো, ফারজানা, আম্বার, গজল, ফাতিমা। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। 

আদিলের বাবা জিওনিউজকে জানান, আগুন লাগার পর রাত ২টা ৪৫ মিনিটের দিকে তাকে ফোন করে। তাদের উদ্ধার করতে সহায়তা করতে বলে। কিন্তু তিনি ঘটনাস্থলে পৌঁছার আগেই সবকিছু শেষ হয়ে যায়। 

উদ্ধারকারী দলের কর্মকতারা জানান, ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুরো ঘটনাটা আরও খতিয়ে দেখা হচ্ছে। পরে চূড়ান্ত কারণ জানানো হবে। 

পুলিশ জানায়, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতদের হস্তান্তর করা হবে।

পাঞ্জাবের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী মহসিন নকভি লাহোর কমিশনারের কাছে এ বিষয়ে প্রতিবেদন চেয়েছেন। তিনি বিষয়টির ব্যাপক তদন্তের নির্দেশ দেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান। 

সূত্র : জিওনিউজ 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা