× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জন কেরির চীন সফর শুরু ১৬ জুলাই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ১৪:৫৬ পিএম

আপডেট : ১২ জুলাই ২০২৩ ১৬:৪৬ পিএম

যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক দূত জন কেরি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক দূত জন কেরি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক দূত জন কেরি ১৬ থেকে ১৯ জুলাই চীন সফর করবেন।

বিশ্বের সবচেয়ে বেশি দূষণকারী এ দুই দেশকে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা পুনরায় শুরু করার জন্য কাজ করতে তিনি এ সফরে যাচ্ছেন।

বুধবার চীনের বাস্তুবিদ্যা ও পরিবেশ মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।

ওই মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চীন ও যুক্তরাষ্ট্র সম্মত হওয়ায় মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি ১৬ থেকে ১৯ জুলাই চীন সফর করবেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘জন কেরির এ সফর চলাকালে দুই পক্ষের মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতার বিষয়ে গভীরভাবে পর্যালোচনা করা হবে।’

যুক্তরাষ্ট্র ও চীন বিশ্বের বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ এবং সেই সঙ্গে তারা নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের বৃহত্তম বিনিয়োগকারী দেশ।

তবে চীন গত বছর বলেছিল, তারা মার্কিন প্রতিনিধি পরিষদের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় জলবায়ু আলোচনা স্থগিত করেছে।

এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের গত মাসে চীন সফরের পর কেরি এ সফরে যাচ্ছেন।

বিগত প্রায় পাঁচ বছরের মধ্যে বেইজিংয়ে ব্লিঙ্কেনের সফরটি ছিল যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সফর।

এদিকে গত সপ্তাহে মার্কিন ট্রেজারি মন্ত্রী জ্যানেট ইয়েলেন চীন সফর করেন।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা