× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ১২:০৪ পিএম

আপডেট : ১২ জুলাই ২০২৩ ১২:৩০ পিএম

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সংবাদ দেখছে দক্ষিণ কোরিয়ার মানুষ। ১২ জুলাই দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে। ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সংবাদ দেখছে দক্ষিণ কোরিয়ার মানুষ। ১২ জুলাই দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে। ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়া আরেকটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ছুড়েছে। বুধবার (১২ জুলাই) সকালে ছোড়া ক্ষেপণাস্ত্রটি জাপানের অর্থনৈতিক জোনের অদূরে পড়েছে। জাপান ও দক্ষিণ কোরিয়া তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

জাপানের কোস্টগার্ড জানায়, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি এক ঘণ্টারও বেশি সময় উড়ে বুধবার স্থানীয় সময় সকাল ১১ টা ১৫ মিনিটে তাদের জলসীমার কাছে গিয়ে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার আগে সেটি প্রায় ৫৫০ কিলোমিটার পথ পাড়ি দেয়। 

এদিকে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ সেটিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে অবহিত করেছেন। 

জাপানের মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ গুরুতর উসকানিমূলক এবং জাতিসংঘের নিষেধাজ্ঞার লঙ্ঘন। 

পিয়ংইয়ংয়ের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে জাতিসংঘ। তবে দেশটি এসব নিষেধাজ্ঞার তোয়াক্কা করে না।

জাতিসংঘের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চাপ সত্ত্বেও সামরিক বাহিনীর আধুনিকীকরণ অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া। বুধবারেরটি নিয়ে চলতি বছর  এ পর্যন্ত ১২টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল কিম জং উনের দেশ। 

বুধবার আইসিবিএম পরীক্ষা চালানোর কয়েকদিন আগে নিজের আকাশসীমা থেকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমান গুলি করে ভূপাতিত করার হুমকি দেয় উত্তর কোরিয়া। 

সূত্র : বিবিসি



শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা