× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী উপসাগরীয় দেশগুলো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ১৫:২৫ পিএম

আপডেট : ১১ জুলাই ২০২৩ ১৫:৪২ পিএম

উপসাগরীয় দেশ ও রাশিয়ার মধ্যে কৌশলগত সংলাপের ষষ্ঠ যৌথ মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

উপসাগরীয় দেশ ও রাশিয়ার মধ্যে কৌশলগত সংলাপের ষষ্ঠ যৌথ মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

রাশিয়ার সঙ্গে সব ধরনের সহযোগিতা বাড়াতে আগ্রহী উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) দেশগুলো। উপসাগরীয় রাষ্ট্রগুলো ও রাশিয়ার মন্ত্রীরা বিশ্বজুড়ে শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি অর্জনের জন্য সমন্বিত প্রচেষ্টার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। 

মস্কোতে জিসিসি দেশগুলো ও রাশিয়ার মধ্যে কৌশলগত সংলাপের ষষ্ঠ যৌথ মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পরই উপসাগরীয় সহযোগিতা পরিষদ ও রাশিয়া সোমবার (১০ জুলাই) একটি যৌথ বিবৃতিতে এসব কথা জানিয়েছে। 

বিবৃতিতে উভয়পক্ষেরই বৈশ্বিক অর্থনীতিকে সমর্থন করার কথা বলা হয়েছে। সেই সাথে বৈশ্বিক তেলের বাজারের স্থিতিশীলতা রক্ষার গুরুত্বের ওপর জোর দেওয়ার কথাও বলা হয়েছে।

জিসিসির মহাসচিব জসিম আল-বুদাইউই জানিয়েছেন, উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো রাশিয়া-ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। এক্ষেত্রে তারা জাতিসংঘের নীতিকে সমর্থন করে। ওই নীতি অনুযায়ী কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ এখতিয়ারের মধ্যে থাকা বিষয়গুলোতে জাতিসংঘের হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই।

তবে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করলেও সংঘাতের অবসান ঘটাতে জিসিসি সব ধরনের সমঝোতা প্রচেষ্টাকে সমর্থন করবে বলে জানিয়েছে।

সূত্র : আরব নিউজ 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা