× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে বন্যায় নিহত বেড়ে ৪৪

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ১৩:২৬ পিএম

আপডেট : ১১ জুলাই ২০২৩ ১৩:৩২ পিএম

হিমাচল প্রদেশের কুল্লু জেলায় প্রবল বৃষ্টিতে প্লাবিত হয় বিয়াস নদী। ছবি : সংগৃহীত

হিমাচল প্রদেশের কুল্লু জেলায় প্রবল বৃষ্টিতে প্লাবিত হয় বিয়াস নদী। ছবি : সংগৃহীত

ভারতের উত্তরাঞ্চলের বিভিন্ন প্রদেশে টানা বৃষ্টি থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৪৪ জন নিহত হয়েছে। এসব অঞ্চলের কোনো কোনোটি আজ মঙ্গলবার ১১ জুলাইও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। 

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানায়, ৮ জুলাই থেকে ভারতের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এ সময় উত্তরপ্রদেশ, হিমাচল, জম্মু ও কাশ্মির, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, পাঞ্জাব এবং দিল্লির বেশ ‍কিছু অংশে টানা বৃষ্টি হয়। মৌসুমি বায়ু ও জলবায়ু পরিবর্তনগত সমস্যার কারণে মুষলধারে বৃষ্টি হচ্ছে। 

ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্যমতে, সোমবার ১০ জুলাই পর্যন্ত পূর্ববর্তী তিনদিনে উত্তরাঞ্চলের বিভিন্ন প্রদেশে অন্তত ৪৪ জন নিহত হয়েছে। সবচেয়ে বেশি ২০ জন নিহত হয়েছে হিমাচলে। জম্মু-কাশ্মিরে নিহত হয়েছে ১৫ জন। রাজধানী দিল্লিতে নিহত হয়েছে পাঁচজন। পাঞ্জাবে দুইজন। রাজস্থান, হরিয়ানায় নিহত হয়েছে একজন করে।

সূত্র : স্ক্রলডটইন



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা