প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ১০:৩৬ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৩ ১০:৪২ এএম
দুর্ঘটনার জন্য স্কুলবাসের চালককেই দায়ী করা হচ্ছে। কারণ তিনি বাসটি ভুল দিক থেকে চালাচ্ছিলেন। ছবি : সংগৃহীত
ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটি স্কুলবাসের সঙ্গে প্রাইভেট কারের (এসইউভি) সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুইজন শিশু। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুইজন। বাসটি নয়ডায় অবস্থিত বাল ভারতী স্কুলের।
মঙ্গলবার (১১ জুলাই) সকাল ৬টায় রাহুল বিহারের কাছে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
এডিসিপি ট্রাফিক পুলিশ রামানন্দ কুশওয়াহা জানান, দিল্লি থেকে গ্যাস ভরে ভুল দিক থেকে আসছিল বাসটি। পুরো দোষটি বাস চালকের। কারণ তিনি ভুল দিক থেকে গাড়ি চালাচ্ছিলেন। বাসচালককে ধরা হয়েছে।
প্রাইভেট কারটিতে আরোহী ছিল ৮ জন। তারা মিরাট থেকে আসছিল।
পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। দুর্ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রচণ্ড সংঘর্ষের কারণে গাড়ির দরজা কেটে মরদেহগুলো সরাতে হয়েছে।
সূত্র : এনডিটিভি