× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্পেনে সাগর থেকে ৮৬ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ১০:১১ এএম

আপডেট : ১১ জুলাই ২০২৩ ১০:৪৫ এএম

অভিবাসীপ্রত্যাশীদের একটি দল। গত ৪ জুলাই ক্যানারি দ্বীপপুঞ্জের লস ক্রিস্টিয়ানোস বন্দরে। ছবি : সংগৃহীত

অভিবাসীপ্রত্যাশীদের একটি দল। গত ৪ জুলাই ক্যানারি দ্বীপপুঞ্জের লস ক্রিস্টিয়ানোস বন্দরে। ছবি : সংগৃহীত

স্পেনের ক্যানারি দ্বীপের উপকূল থেকে ৮৬ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ জুলাই) স্পেনের কোস্টগার্ড একটি মাছ ধরার নৌকা থেকে তাদের উদ্ধার করে। উদ্ধারকৃত সবাই সেনেগালের নাগরিক। 

সোমবার সকালে স্পেনের কোস্টগার্ড জানতে পারে, প্রায় ২০০ জন অভিবাসনপ্রত্যাশী নিয়ে একটি মাছ ধরার নৌকা গভীর সাগরে ভাসছে। প্রায় দুই সপ্তাহ ধরে নৌকাটি সেখানে ভেসে বেড়াচ্ছে বলে জানা যায়। 

নৌকাটির খোঁজে সোমবার একটি উড়োজাহাজ ও জাহাজকে গভীর সাগরে পাঠানো হয়। তারা ২০০ অভিবাসনপ্রত্যাশীর পরিবর্তে ৮৬ জনের একটি নৌকা খুঁজে পায়। 

আলজাজিরা জানায়, পরবর্তীতে জানা যায়, একই দ্বীপের আশপাশে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী আরও দুটি নৌকা কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছে। একটিতে ৬৫ জন, আরেকটিতে ৫০ থেকে ৬০ জন অভিবাসনপ্রত্যাশী রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারা সবাইও সেনেগালের নাগরিক। 

সূত্র : আলজাজিরা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা