× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনে কিন্ডারগার্টেনে ছুরিকাঘাতে নিহত ৬

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জুলাই ২০২৩ ১০:৩৮ এএম

আপডেট : ১০ জুলাই ২০২৩ ১০:৫১ এএম

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাস্থলের দৃশ্য। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাস্থলের দৃশ্য। ছবি : সংগৃহীত

চীনের একটি কিন্ডারগার্টেনে ছুরিকাঘাতে অন্তত ছয়জন নিহত হয়েছে। হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের গুয়াংডং প্রদেশে এ ঘটনা ঘটেছে।

বিবিসি এক ব্রেকিং নিউজে জানায়, আনুমানিক ২৫ বছর বয়সি এক ব্যক্তি গুয়াংডং প্রদেশের একটি কিন্ডারগার্টেনে ঢুকে এলোপাথাড়ি ছুরিকাঘাত চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ছয়জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। একই ঘটনায় আহত হয়েছে আরও অনেকে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ এক কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

প্রাথমিকভাবে ঘটনা ‘উদ্দেশ্যমূলক’ বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওই শীর্ষ কর্মকর্তা।

চীনে স্কুলে গোলাগুলি বা ছুরিকাঘাতের ঘটনা বেশ দুর্লভ।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা