× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিল্লিতে রেকর্ড বৃষ্টিপাত

সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ১৪:৪৪ পিএম

আপডেট : ০৯ জুলাই ২০২৩ ১৫:২৯ পিএম

ভারী বৃষ্টিপাতের কারণে নয়াদিল্লির জলাবদ্ধতার চিত্র। ছবি : সংগৃহীত

ভারী বৃষ্টিপাতের কারণে নয়াদিল্লির জলাবদ্ধতার চিত্র। ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে রেকর্ড বৃষ্টিপাতের পর রাজ্যটির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রবিবার (৯ জুলাই ) সকল সরকারি কর্মকর্তাদের রবিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে শহরজুড়ে তীব্র জলাবদ্ধতার কারণ চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন। কেজরিওয়াল টুইটারে ওই নির্দেশ দেন বলে জানা গেছে। 

নয়াদিল্লিতে ২৪ ঘন্টায় ১৫৩ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার (৮ জুলাই) বৃষ্টিপাতে রেকর্ডের খবর জানায় দিল্লির আবহাওয়া অফিস। ওই বৃষ্টিপাতে বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

দিল্লিতে ৫৮ বছর বয়সি এক নারী ফ্ল্যাটের সিলিং ধ্বসে পড়ে নিহত হয়েছেন। এছাড়াও রাজস্থানে ২৪ ঘন্টার ব্যবধানে বৃষ্টি সংক্রান্ত ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।

দিল্লির আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তর-পশ্চিম ভারতের বেশিরভাগ অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

রাজস্থানের রাজসামন্দ, জালোর, পালি, আজমির, আলওয়ার, বাঁশওয়ারা, ভরতপুর, ভিলওয়ারা, বুন্দি, চিতোরগড়, দৌসা, ধৌলপুর, জয়পুর এবং কোটাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। 

দিল্লি এবং এর পার্শ্ববর্তী এলাকায় আজও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। জলাবদ্ধতার কারণে রাজধানীর মানুষ তীব্র যানজট এবং বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হচ্ছেন। 

অবিরাম বৃষ্টি ও ভূমিধ্বসের কারণে রবিবার টানা তৃতীয় দিনের মতো বার্ষিক অমরনাথ যাত্রা স্থগিত করা হয়েছে। শ্রীনগর-জম্মু হাইওয়েতে প্রায় ৩০০০ যানবাহন আটকা রয়েছে।যেখানে শনিবার রাস্তার এক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। 

সিমলা, সিরমাউর, লাহৌল এবং স্পিতি, চাম্বা এবং সোলানে ভূমিধস এবং আকস্মিক বন্যার কারণে বেশ কয়েকটি রাস্তা অবরুদ্ধ হওয়ার পরে আবহাওয়া অফিস হিমাচল প্রদেশের সাতটি জেলার জন্য একটি ‘রেড নোটিশ’ জারি করেছে।

বিয়াস নদী বিপদসীমা লঙ্ঘন করায় কুল্লু জেলার মহাসড়কের একটি অংশ ভেসে গেছে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা