প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩ ১৪:২২ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩ ১৪:৪৬ পিএম
আইভরি কোস্টে প্রবল বর্ষণের চিত্র। ছবি : সংগৃহীত
আইভরি কোস্টে প্রবল বর্ষণ ও ভূমিধসে শুক্রবার (৭ জুলাই) কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।
সামরিক বাহিনীর অগ্নিনির্বাপক ব্রিগেড জিএসপিএম জানায়, শুক্রবার পর্যন্ত গণনা করা এ সংখ্যা ছিল আংশিক।
জিএসপিএম ক্যাপ্টেন ও অপারেশন উপপ্রধান অ্যানিসেট বাহ এএফপিকে বলেন, ‘আইভরি কোস্টের বৃহত্তম নগরী এবং বাণিজ্যিক কেন্দ্র আবিদজানের দুই জেলা থেকে আমরা ১০ জনের মৃত্যুর খবর পেয়েছি। এদের মধ্যে ইয়োপোগনে নয়জন এবং কোকোডি-আংরে জেলায় একজন মারা গেছেন।’
তিনি আরও বলেন, শিল্পাঞ্চল ইয়োপোগনে বৃহস্পতিবার ভোর ৩টায় দিকে প্রথম ভূমিধস হয়। এতে চারজন নিহত ও একজন আহত হন।
তিনি জানান, একই এলাকায় দ্বিতীয় ভূমিধসে সাতজন আহত এবং এক শিশুসহ আরও চারজন নিহত হয়।
সেখান থেকে স্বল্প দূরে অ্যাটেকুবে-মোসিকরোতে ধসেপড়া মাটির নিচ থেকে আরেকটি লাশ উদ্ধার করা হয়।
নগরীর কেন্দ্রের কাছের কোকোডিতে ‘এক ব্যক্তি বন্যার পানিতে ভেসে যায় এবং পরে স্থানীয় বাসিন্দারা তার মৃতদেহ উদ্ধার করে।
আইভরি কোস্টে প্রতি বছর জুন ও জুলাই মাসে ভা বৃষ্টিপাত হতে দেখা যায়।
সূত্র : উইথইন নাইজেরিয়া