× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কংগ্রেসের সভাপতি পদে লড়াই হবে শশী-খড়গের মধ্যে

প্রবা ডেস্ক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২২ ১৬:১৫ পিএম

আপডেট : ০১ অক্টোবর ২০২২ ১৬:৪৮ পিএম

শশী থারুর এবং মল্লিকার্জুন খড়গে।

শশী থারুর এবং মল্লিকার্জুন খড়গে।

অনেক গুঞ্জনের পর অবশেষে ভারতের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি পদের লড়াইয়ে উঠে এসেছে দলটির দুই বিশিষ্ট মুখ। তারা হচ্ছেন শশী থারুর এবং মল্লিকার্জুন খড়গে।

ঝাড়খণ্ডের কংগ্রেস নেতা কে এন ত্রিপাঠি দৌড়ে থাকলেও আলোচনায় নেই তিনি। তাই সভাপতি পদের মূল লড়াইটা মূলত হতে চলেছে শশী থারুর এবং মল্লিকার্জুন খড়গের মধ্যে।

সভাপতি নির্বাচনে শুক্রবারই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন৷। এদিনই মনোনয়নপত্র জমা দিয়েছেন কেরালা থেকে নির্বাচিত লোকসভার সদস্য শশী থারুর ৷

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।

মল্লিকার্জুন খড়গেও শুক্রবারই মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস

একই দিনে তার সঙ্গে তৃতীয় প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন ত্রিপাঠি।

এর আগে বৃহস্পতিবার মনোনয়নপত্র তুললেও তা দাখিল করেননি মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের সাবেক সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং। 

এদিকে, রাজস্থানের রাজনৈতিক অস্থিরতার কারণে আগেই সভাপতির দৌড় থেকে ছিটকে গিয়েছিলেন রাজ্য মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

তিনি সরে যাওয়ার পরই কর্ণাটকের দলিত নেতা মল্লিকার্জুন খড়গে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় নাম লেখান শুক্রবার সকালে।

এদিন খড়গের সঙ্গে বৈঠক করার পর দিগ্বিজয় সিং তার নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

আর শশী থারুরের প্রতিদ্বন্দ্বী হিসেবে খড়গের নাম প্রস্তাব করেন কংগ্রেসের উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন দলীয় নেতা।

তাদের মধ্যে আছেন ভূপিন্দর সিং হুদা, দিগ্বিজয় সিং, মণীশ তিওয়ারি, আনন্দ শর্মাসহ অনেকেই।

খড়গে গান্ধীদের পছন্দের প্রার্থী। তিনি একটি দলের প্রবীণ নেতাদের মধ্যে অন্যতম। একই সঙ্গে একজন দলিত প্রার্থীও। সে কারণে তিনি অনেকের সমর্থন পাচ্ছেন।

অন্যদিকে শশী থারুর মূলত কংগ্রেসের ‘বিদ্রোহী’ শিবিরের নেতা। দলের জি-২৩ গোষ্ঠী বা বিক্ষুব্ধ ২৩ নেতার অন্যতম প্রধান মুখ তিনি। দলের ভেতরে খড়গের তুলনায় তিনি কম সম্ভাবনাময়। তার পরও দৌড় থেকে সরে যেতে নারাজ শশী।

১৭ অক্টোবর কংগ্রেসের সভাপতি নির্বাচন। ফল প্রকাশ হবে ২৪ অক্টোবর। দীর্ঘদিন পর কংগ্রেসের সভাপতি নির্বাচন হতে চলেছে।

প্রায় ২৫ বছরের মধ্যে এবারই প্রথম কংগ্রেসের শীর্ষ নেতা পদে নেহরু-গান্ধী বংশের বাইরের কাউকে দেখা যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

প্রবা/জিজি/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা