× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৩ ফিলিস্তিনি নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জুলাই ২০২৩ ১৬:১২ পিএম

আপডেট : ০৭ জুলাই ২০২৩ ১৬:২৬ পিএম

নাবলুসের একটি বাড়িতে ইসরায়েলি সেনাদের বুলেটের দাগ। ৭ জুলাই তোলা। ছবি : সংগৃহীত

নাবলুসের একটি বাড়িতে ইসরায়েলি সেনাদের বুলেটের দাগ। ৭ জুলাই তোলা। ছবি : সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও দুই ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছে। শুক্রবারের (৭ জুলাই) এ ঘটনার আগের দিন বৃহস্পতিবার পশ্চিম তীরের কেদুমিম বসতিতে ইসরায়েলি সেনাদের হাতে আরেক ফিলিস্তিনি নিহত হয়।

শুক্রবার নিহত দুজনের নাম হামজা মকবুল, খাইরি শাহীন। তাদের ধরতে শুক্রবার ভোরে পশ্চিম তীরে নাবলুস শহরে অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা।

অভিযানে তাদের দুজনকেই গুলি করে হত্যা করা হয়। আল-জাজিরার প্রতিবেদকের তথ্যমতে, এই দুজনের মধ্যে একজন আল-আকসা ব্রিগেডের সদস্য। 

আগের দিন বৃহস্পতিবার কেদুমিমে একটি সন্দেহভাজন গাড়ি থামায় ইসরায়েলি সেনারা। গাড়ি থেকে তাদের দিকে গুলি করা হয়। এতে ঘটনাস্থলে এক ইসরায়েলি সেনা নিহত হয়। 

পরে ওই ফিলিস্তিনি নাগরিককে শনাক্ত করে গুলি করে হত্যা করা হয়। নিহত ওই ফিলিস্তিনির নাম আহমদ ইয়াসিন হিলাল গাইতান। গাইতান হামাসের সদস্য বলে জানা গেছে।  

পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাদের বড় ধরনের সামরিক অভিযানের দুই দিনেরও কম সময়ের মধ্যে এ ঘটনাগুলো ঘটল।

জেনিন শরণার্থী শিবিরের ঘটনাটি ছিল প্রায় ২০ বছরের মধ্যে পশ্চিম তীরে ইসরায়েলের বৃহত্তম হামলা।

জেনিনের ওই হামলায় ১২ ফিলিস্তিনি নিহত এবং ১৪০ জন আহত হন। বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হন প্রায় ৩০০০ ফিলিস্তিনি। 

সূত্র : আল-জাজিরা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা