× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাইভজি ইন্টারনেট যুগে ভারত

প্রবা ডেস্ক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২২ ১৫:৫৯ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২২ ১১:৫৩ এএম

ফাইভজি পরিষেবা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ফাইভজি পরিষেবা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতে ফাইভজি পরিষেবা চালু হয়েছে। রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত একটি টেলিকম অনুষ্ঠানে এ পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আগামী কয়েক বছরের মধ্যে পুরো দেশ এ পরিষেবার অন্তর্ভুক্ত হবে। শনিবার (১ অক্টোবর) থেকেই দেশের আটটি শহরে ভারতি এয়ারটেলের গ্রাহকদের জন্য এ পরিষেবা চালু হচ্ছে বলে জানিয়েছেন এর সভাপতি সুনীল ভারতি মিত্তল।

নয়াদিল্লির প্রগতি ময়দানে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২২-এর ষষ্ঠতম সম্মেলনে বহুল প্রতীক্ষিত পরিষেবাটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনের পর ফাইভজি পরিষেবা কীভাবে কাজ করে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা নিতে প্রধানমন্ত্রী মোদি অনুষ্ঠানের বিভিন্ন টেলিকম অপারেটর ও প্রযুক্তি সেবাদানকারীদের স্থাপিত প্যাভিলিয়ন ঘুরে দেখেন।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেলিকমমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রিলায়েন্স গ্রুপের ধনকুবের মুকেশ আম্বানি, ভারতি এয়ারটেলের সভাপতি সুনীল ভারতি মিত্তল এবং ভোডাফোন আইডিয়ার কুমার মঙ্গলম বিড়লা।

রিলায়েন্স জিওর সভাপতি মুকেশ আম্বানি বলেন, ২০২৩ সালের ডিসেম্বর নাগাদ ভারতজুড়ে ফাইভজি পরিষেবা চালু করা হবে।

প্রবা/এনএস/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা