× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশের বিষয়ে অগ্রগতি হয়েছে’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জুলাই ২০২৩ ১৬:০২ পিএম

আপডেট : ০৭ জুলাই ২০২৩ ১৬:২২ পিএম

জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। ছবি : সংগৃহীত

জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। ছবি : সংগৃহীত

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি শুক্রবার (৭ জুলাই) বলেছেন, ‘ইউক্রেনে জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বেশ কয়েকটি অংশ পরিদর্শন কাজের অগ্রগতি হচ্ছে।’

সেখানে মাইন পুঁতে রাখা হয়েছে- এমন দাবি করার পর আইএইএ এই অগ্রগতির কথা জানাল। 

ওই বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে ইউক্রেন ও রাশিয়া একে অপরের বিরুদ্ধে উসকানিমূলক পরিকল্পনার অভিযোগ এনেছে। 

এতে ইউরোপের বৃহত্তম এ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তেজস্ক্রিয় বিপর্যয়ের ঝুঁকির মুখে পড়ায় সতর্কতা জারি করা হয়েছে।

এ সপ্তাহের গোড়ার দিকে গ্রোসি বলেছিলেন, ‘দুটি চুল্লি ইউনিটের ছাদে প্রবেশের সুযোগ দেওয়ার পাশাপাশি এর টারবাইনকক্ষের অংশ এবং কুলিং সিস্টেম পরিদর্শনের সুযোগ চেয়ে আবেদন জানিয়েছে জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থা।’

এর পর গ্রোসি শুক্রবার টোকিওতে বলেন, ‘আমি মনে করি, আমরা এ ক্ষেত্রে অগ্রসর হচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা শীতলীকরণ জলাধার এবং অন্যান্য স্থান পরিদর্শন সম্পন্ন করতে সক্ষম হয়েছি।’

তিনি আরও বলেন, তারা সেখানে বিস্ফোরক বা কোনো মাইন পুঁতে রাখার ইঙ্গিত দেখতে পাননি।

তিনি বলেন, আইএইএ কর্মকর্তারা এখন পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রটির ছাদ পরিদর্শন করতে সক্ষম হননি।

তবে তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আমরা তা পরিদর্শনের অনুমতি পাব।’

সূত্র : আল আরাবিয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা