× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝুঁকি সত্ত্বেও ইউক্রেনে গুচ্ছ বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জুলাই ২০২৩ ১০:২১ এএম

আপডেট : ২২ জুলাই ২০২৩ ১৮:৪৭ পিএম

কামান থেকে গোলা নিক্ষেপ করছেন ইউক্রেনে সেনারা। ছবি : সংগৃহীত

কামান থেকে গোলা নিক্ষেপ করছেন ইউক্রেনে সেনারা। ছবি : সংগৃহীত

ইউক্রেনে গুচ্ছ বোমা পাঠানোর কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার (৭ জুলাই) এ ঘোষণা আসতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তার বরাতে রয়টার্স ও নিউইয়র্ক টাইমস এসব তথ্য দিয়েছে। 

জানা গেছে, শুক্রবার ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এতে ক্লাস্টার বা গুচ্ছ বোমাও থাকতে পারে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। 

গুচ্ছ বোমা এমন এক ধরনের বোমা, যার মধ্যে অনেকগুলো ছোট বোমা থাকে। এটা যখন নিক্ষেপ করা হয়, অনেক সময় ছোট বোমাগুলোর কিছু বিস্ফোরিত হয় না। অবিস্ফোরিত অবস্থায় তা দীর্ঘদিন থাকতে পারে। তাই এটা সাধারণ মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর। 

আলজাজিরা জানায়, ২০০৮ সালে ১২০টার বেশি দেশ গুচ্ছ বোমার ব্যবহার নিষিদ্ধবিষয়ক এক চুক্তিতে সই করে। চুক্তিটি ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অন ক্লাস্টার মিউনিশনস হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়াসহ আরও কিছু দেশ চুক্তিটিতে সই করেনি। তবে ওয়াশিংটন ও কিয়েভের বেশ কিছু মিত্র, যেমন ফ্রান্স ও যুক্তরাজ্য গুচ্ছ বোমা নিষিদ্ধ চুক্তিতে সই করে। 

২০০৯ সালে গুচ্ছ বোমা রপ্তানি নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্র। কিন্তু নিজেদের জাতীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ মনে করলে দেশটির প্রেসিডেন্ট বিশেষ বিবেচনায় তা রপ্তানি করার অনুমতি দিতে পারেন। 

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের গুচ্ছ বোমা পাঠানো নিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত রাশিয়ার মন্তব্য পাওয়া যায়নি। 

সূত্র: আলজাজিরা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা