প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ১৪:২৭ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩ ১৬:৩৩ পিএম
এই সপ্তাহে চীন কিছু জায়গায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রাসহ স্থায়ী তাপপ্রবাহ দেখেছে। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদদের প্রাথমিক পরিমাপ অনুসারে প্রথমবারের মতো বিশ্বের গড় উষ্ণতা সোমবার (৩ জুলাই) ১৭ ডিগ্রি সেলসিয়াস (৬২.৬ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়েছে।
আগের গড় উষ্ণতার রেকর্ড অতিক্রম করায় সোমবার ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণতম দিন। মঙ্গলবার তারা একথা জানান।
ইউএস ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) সঙ্গে সংযুক্ত একটি সংস্থার মাধ্যমে ৩ জুলাই গ্রহের পৃষ্ঠের বায়ুর গড় দৈনিক তাপমাত্রা ১৭.০১ সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এই পরিমাপটি গত বছরের ২৪ জুলাই সেট করা আগের দৈনিক রেকর্ড ১৬.৯২ ডিগ্রি সেলসিয়াসকে ছাড়িয়ে গেছে।
পৃথিবীর গড় বায়ুর তাপমাত্রা বছরের যেকোনো দিন প্রায় ১২ ডিগ্রি সেলসিয়াস এবং মাত্র ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে ওঠানামা করে।
১৯৭৯ সাল থেকে ২০০০ সালের জুলাইয়ের শুরুতে এই গড় উষ্ণতা ছিল ১৬.২ডিগ্রি সেলসিয়াস।
রেকর্ডটি এখনও অন্যান্য পরিমাপের দ্বারা নিশ্চিত করা হয়নি। তবে উত্তর গোলার্ধের গ্রীষ্ম শুরু হওয়ার পর এই রেকর্ড ভেঙে যেতে পারে।
কারণ, গড় বৈশ্বিক তাপমাত্রা সাধারণত জুলাইয়ের শেষ বা আগস্টের শুরু পর্যন্ত বাড়তে থাকে।
এই সপ্তাহে চীন কিছু জায়গায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রাসহ স্থায়ী তাপপ্রবাহ দেখেছে।
যুক্তরাষ্ট্রও প্রচণ্ড গরমে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির শিকার হয়েছে।
জলবায়ু গবেষক লিওন সাইমনস বলেছেন, ‘আমাদের কাছে নির্ভরযোগ্য রেকর্ডের মধ্যে প্রথমবারের মতো গড় বৈশ্বিক পৃষ্ঠের বায়ুর তাপমাত্রা ১৭ সেন্টিগ্রেডে পৌঁছেছে, যা আমাদের উষ্ণায়ন বিশ্বের একটি উল্লেখযোগ্য প্রতীকী মাইলফলক।’
এর আগে গত বছর জুন মাসটিকে বিশ্ব রেকর্ডে ‘সবচেয়ে উষ্ণ জুন’ হিসাবে নিশ্চিত করা হয়েছিল।
যুক্তরাজ্যেও গত বছর ‘উষ্ণতম জুন’ রেকর্ড করা হয়েছে।
লাইপজিগ বিশ্ববিদ্যালয়ের কারস্টেন হাউস্টেইন বলেন, ‘সম্ভাবনা প্রবল যে, এ বছরের সবচেয়ে উষ্ণতম মাস হবে জুলাই৷’
সূত্র : বিবিসি