× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিছু দেশ আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে মদদ দিচ্ছে : মোদি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ১০:২৭ এএম

আপডেট : ০৫ জুলাই ২০২৩ ১৬:২৬ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

কিছু দেশ আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে মদদ দিচ্ছে বলে অভিযোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। 

এবারের এসসিওর শীর্ষ সম্মেলনের আয়োজন করে ভারত। এবারের সম্মেলনটি অনুষ্ঠিত হয়ে অনলাইনে। এতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ভার্চুয়ালি অংশ নেন। 

বক্তৃতায় মোদি বলেন, কিছু দেশ নিজেদের নীতির অংশ হিসেবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে। এসসিও এসব তৎপরতার নিন্দা করতে পিছপা হবে না। এসব গুরুতর বিষয়ে আমরা দ্বৈতনীতি অনুসরণ করব না। 

স্ক্রলডটইন জানায়, কোন দেশ এ ধরনের আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে মদদ তা স্পষ্ট করেননি মোদি। তবে তা যে পাকিস্তান ও চীনকে লক্ষ্য করে বলা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। 

মোদি বলেন, আফগানিস্তানে মানবিক সহায়তা কার্যক্রম বাড়ানো, সেখানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন, মাদক সন্ত্রাসের বিরুদ্ধে যৌথভাবে লড়াই করা, নারী ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতকরণে আমাদের সহায়তা করতে হবে। এসব আমাদের যৌথ আগ্রাধিকারমূলক বিষয় হওয়া উচিত। 

সূত্র : স্ক্রলডটইন


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা