× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে আরও ৪ জন নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩ ০৯:৪৪ এএম

আপডেট : ০৪ জুলাই ২০২৩ ১০:১১ এএম

ঘটনাস্থলে পুলিশ। ৩ জুলাই রাতে। ছবি : সংগৃহীত

ঘটনাস্থলে পুলিশ। ৩ জুলাই রাতে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে এক ব্যক্তির এলোপাতাড়ি গুলিতে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। সোমবার (৩ জুলাই) রাতে গোলাগুলির এ ঘটনা ঘটে। 

ফিলাডেলফিয়া পুলিশের এক কর্মকর্তা রয়টার্সকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তার তথ্যমতে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে এক ব্যক্তি অনেকগুলো গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। 

সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার শরীরে বুলেটরোধী জ্যাকেট ছিল। ঘটনাস্থল থেকে একটি রাইফেল ও একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে। 

তাৎক্ষণিকভাবে ঘটনার উদ্দেশ্য জানা যায়নি। তবে ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। 

আগের দিন রবিবার বাল্টিমোরে আরেকটি গোলাগুলির ঘটনায় দুইজন নিহত হন। আহত হন আরও ২৮ জন। আহতদের প্রায় অর্ধেক শিশু। 

সূত্র : রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা