× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আকস্মিক সফরে পাকিস্তানে জ্যাক মা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুলাই ২০২৩ ১৬:০৪ পিএম

আপডেট : ০৩ জুলাই ২০২৩ ১৮:৪৪ পিএম

আলিবাবার সহপ্রতিষ্ঠাতা জ্যাক মা।

আলিবাবার সহপ্রতিষ্ঠাতা জ্যাক মা।

চীনা শিল্পপতি তথা আলিবাবার সহপ্রতিষ্ঠাতা জ্যাক মা সম্প্রতি পাকিস্তানে গিয়েছিলেন বলে জানা গেছে।

তার ওই অপ্রত্যাশিত পাকিস্তান সফর নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।

পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, ২৯ জুন লাহোরে পা রেখেছিলেন জ্যাক মা। সেখানে তিনি ২৩ ঘণ্টা ছিলেন বলে জানান পাকিস্তানের ব্যবসায়ী মোহাম্মদ আজফর এহসান।

এহসান জানান, সফরের সময় সরকারি কর্মকর্তা বা মিডিয়া থেকে দূরে থাকতে একটি অজ্ঞাত স্থানে ছিলেন জ্যাক। ৩০ জুন একটি প্রাইভেট জেটে করে পাকিস্তান ছেড়েছিলেন তিনি।

এদিকে জ্যাক মার এ সফরের পেছনে ব্যবসা-বাণিজ্যের বিষয় রয়েছে বলেই ইঙ্গিত দেন এহসান। যদিও জ্যাকের সফরের আসল কারণ সম্পর্কে মুখ খোলেননি তিনি।

তবে তিনি বলেন, ‘আশা করছি জ্যাকের এ সফরের ফলে আগামীতে পাকিস্তান কোনো ইতিবাচক খবর পেতে পারে।’

জানা গেছে, জ্যাকের সঙ্গে সাতজন ব্যবসায়ী ছিলেন। তাদের মধ্যে পাঁচজন চীনের, একজন যুক্তরাষ্ট্রের এবং একজন ডেনমার্কের নাগরিক।

তারা প্রথমে নেপালে গিয়েছিলেন। সেখান থেকেই একটি চার্টার্ড বিমানে করে পাকিস্তানে আসেন এক দিনের জন্য।

এদিকে জানা গেছে, সফরকালে জ্যাক মা পাকিস্তানের অনেক ব্যবসায়ীর সঙ্গেই দেখা করেছেন। তা ছাড়া বিভিন্ন চেম্বার অব কমার্সের কর্মকর্তাদের সঙ্গেও নাকি জ্যাক বৈঠক করেন।

তবে পাকিস্তানি সরকারের কোনো কর্মকর্তা বা প্রতিনিধির সঙ্গে দেখা করেননি তিনি।

মনে করা হচ্ছে, পাকিস্তানে কোনো বিনিয়োগসংক্রান্ত আলোচনা করতেই হয়তো লাহোরে গিয়েছিলেন জ্যাক মা। যদিও এ বিষয়ে নিশ্চিতভাবে কেউ কিছুই বলতে পারছে না।

এমনকি জ্যাক মার এই সফরের বিষয়ে অন্ধকারে ছিল চীনা দূতাবাসও।

অন্যদিকে জ্যাকের সফর সম্পর্কে অপর এক পাকিস্তানি ব্যবসায়ী জোহেব খান জানান, আলিবাবার প্রতিষ্ঠাতা ব্যক্তিগত কারণে পাকিস্তানে এসেছিলেন।

বর্তমানে জ্যাক মা হংকং বিশ্ববিদ্যালয়ের একটি সাম্মানিক অধ্যাপনার পদ গ্রহণ করেছেন। সেখানে বিজনেস স্কুলে অধ্যাপনা করতে চলেছেন তিনি।

জানা গেছে, ২০২৬ সাল পর্যন্ত ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে চলেছেন তিনি। এর আগে তার সংস্থার পতনের পর থেকে সেভাবে আর জনসমক্ষে আসতে দেখা যায়নি এই ধনকুবেরকে।

চীনা সরকারের সঙ্গে ব্যবসায়িক কারণে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল জ্যাকের। এরপর তাকে ২.৭৫ বিলিয়ন ডলারের জরিমানা করেছিল চীন সরকার। এরপর থেকেই সেভাবে জ্যাক মাকে জনসমক্ষে দেখা যেত না।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা