প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ জুলাই ২০২৩ ১৬:৩৬ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৩ ১৬:৪৭ পিএম
গোলাগুলির স্থান ঘিরে রেখেছে পুলিশ। ১ জুলাই রাতে তোলা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোর শহরে অস্ত্রধারীর এলোপাতাড়ি গুলিতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন। শনিবার (১ জুলাই) স্থানীয় সময় রাত ১২টার দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে।
বাল্টিমোর শহরের পুলিশ হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে এক নারী রয়েছেন। তা ছাড়া আহতদের মধ্যে নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
সিএনএন জানায়, শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারীদের কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
জানা যায়, বাল্টিমোর শহরের গ্রেটনা অ্যাভিনিউর ৮০০ ব্লকে ব্রুকলিন ডে নামের একটা অনুষ্ঠান চলছিল। সেখানেই গোলাগুলির ঘটনা ঘটে। অস্ত্রধারী একাধিকজন বলে ধারণা করা হচ্ছে। তবে তা নিশ্চিত করেনি পুলিশ।
বাল্টিমোরের মেয়র ব্র্যান্ডো স্কট হামলার নিন্দা জানিয়েছেন। হামলাকারী সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানাতে অনুরোধ করেছেন।
সূত্র : সিএনএন