× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

শান্তি আলোচনা শুরু হচ্ছে জুলাইয়ে : প্রতিবেদন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জুন ২০২৩ ১৮:১৪ পিএম

আপডেট : ২৬ জুন ২০২৩ ১৯:১৭ পিএম

কামান থেকে গোলা নিক্ষেপ করছেন ইউক্রেনের সেনারা। ছবি : সংগৃহীত

কামান থেকে গোলা নিক্ষেপ করছেন ইউক্রেনের সেনারা। ছবি : সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে জুলাইয়ের শুরুর দিকে একটি বহুপক্ষীয় শান্তি আলোচনা শুরু হচ্ছে। এ উদ্দেশ্যে গত সপ্তাহে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে একটি আন্তর্জাতিক বৈঠক ‘গোপনে’ অনুষ্ঠিত হয়েছে। 

জার্মানির সরকারি টেলিভিশন চ্যানেল এআরডির রবিবারের (২৫ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, কোপেনহেগেনের ওই বৈঠকে অন্যদের মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভ্যান উপস্থিত ছিলেন। 

আরটি জানায়, যেসব দেশ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ অবস্থান নিয়েছে, বৈঠকটিতে তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এতে চীন, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এআরডির প্রতিবেদনে বলা হয়, কোপেনহেগেন বৈঠকের প্রধান উদ্দেশ্য ছিল যুদ্ধ বন্ধে নিরপেক্ষ দেশগুলোর সমর্থন আদায়। নিরপেক্ষ দেশের এই গুরুত্বপূর্ণ বৈঠক ইউক্রেন সংকটের প্রকৃত সমাধান খুঁজে পেতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। 

সূত্র : আরটি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা