× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মণিপুরে সহিংসতা

অমিত শাহের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী বীরেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জুন ২০২৩ ১৩:১৩ পিএম

আপডেট : ২৬ জুন ২০২৩ ১৫:১৪ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লিতে কথা বলছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন শাহ। ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লিতে কথা বলছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন শাহ। ছবি : সংগৃহীত

ভারতের মণিপুরের সহিংসতা বন্ধে রবিবার (২৫ জুন) বিকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বীরেন শাহ।

গত ৩ মে মণিপুরে মৈতেয়ী ও কুকি সম্প্রদায়ের মধ্য়ে সংঘর্ষ শুরু হয়। এরপর দফায় দফায় সহিংসতা ছড়ায়। ওই সহিংসতা শুরুর পরে এই প্রথম দিল্লিতে পা রাখলেন মণিপুরের মুখ্যমন্ত্রী।

রবিবার সকালে এন বীরেন শাহ চার্টার্ড ফ্লাইটে চেপে দিল্লি যান। অমিত শাহের বাসভবনে তিনি বৈঠক করেন। প্রায় ৩০ মিনিট চলে ওই বৈঠক।

মণিপুর সমস্যা নিয়ে এক দিন আগেই সর্বদলীয় সভা করেছিলেন শাহ। ওই সভায় বিরোধীদের দাবি ছিল, বীরেন শাহকে সরাতে হবে মুখ্যমন্ত্রীর পদ থেকে।

এদিকে মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, ‘নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ডেকেছিলেন। মণিপুরের পরিস্থিতি নিয়ে তাকে ব্রিফ করেছি। গত কয়েক সপ্তাহে অমিত শাহের পরামর্শে রাজ্য এবং কেন্দ্র সহিংসতা নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।’

মুখ্যমন্ত্রী বীরেন শাহ টুইট করে আরও জানিয়েছেন, ‘১৩ জুনের পর থেকে মণিপুরে আর কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন, কেন্দ্রীয় সরকার পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

তিনি উল্লেখ করেছেন, স্থায়ী শান্তি বজায় রাখতে সচেষ্ট হওয়ার জন্য অমিত শাহ নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে মণিপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সময়সীমা আরও বাড়ানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সে ক্ষেত্রে ৩০ জুন পর্যন্ত এই ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।

মণিপুরে ৩ মে সহিংসতা শুরু হয়েছিল। তারপর দফায় দফায় সংঘর্ষ চলেছে।

ওই সহিংসতায় রাজ্যটিতে প্রায় ১১৫ জনের মৃত্যু হয়েছে এবং ৩০০ জন আহত হয়েছেন। এ ছাড়াও ৪০ হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন।

এ ইস্যুতে ইতোমধ্য়ে বিরোধীরা সরব হয়েছেন। বিরোধীদের সুযোগ না দিতে তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহিংসতা থামাতে সরাসরি হস্তক্ষেপ করেছেন।

তিনি সর্বদলীয় সভাও করেছেন। এবার তার সঙ্গে দেখা করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী।

সূত্র : হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা