× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোদির যুক্তরাষ্ট্র সফর

হোয়াইট হাউসে সবাই থাকলেও ছিলেন না যিনি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জুন ২০২৩ ১৮:৪১ পিএম

আপডেট : ২৩ জুন ২০২৩ ১৮:৫০ পিএম

হোয়াইট হাউসে নৈশভোজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

হোয়াইট হাউসে নৈশভোজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২২ জুন) তার সম্মানে হোয়াইট হাউসে নৈশভোজের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন দুই দেশের বড় বড় ব্যবসায়ী ও প্রযুক্তি উদ্যোক্তা, প্রভাবশালী কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারা। কিন্তু ছিলেন না একজন, তিনি মোদির ঘনিষ্ঠ ভারতীয় ধনকুবের গৌতম আদানি।

ভারতীয় পত্রিকা আনন্দবাজার আদানির এই নৈশভোজে না থাকাকে ব্যতিক্রম ঘটনা হিসেবে উল্লেখ করেছে। কারণ শিল্পপতি আদানি যে মোদির ঘনিষ্ঠএ কথা কারোই অজানা নয়। সম্প্রতি হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে শিল্পগোষ্ঠী আদানির প্রতি অভিযোগ আনা হয়, তারা কারচুপি করে কোম্পানির শেয়ারের দর বাড়িয়েছে। যার জেরে ধাক্কা খায় শিল্পগোষ্ঠীটি, ভাবমূর্তি ও শেয়ারদর দুদিকেই ধস নামে তাদের। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন বলছে, হিন্ডেনবার্গের এই প্রতিবেদনের কারণেই যুক্তরাষ্ট্রে মোদির আমন্ত্রণ তালিকা থেকে বাদ পড়ে থাকতে পারেন আদানি।

হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনের কারণে সফর তালিকা থেকে বাদ পড়ে থাকতে পারেন মোদির ঘনিষ্ঠ আদানি

তবে আদানি উপস্থিত না থাকলেও এ নৈশভোজে ছিলেন ভারতীয় ধনকুবের ব্যবসায়ী মুকেশ আম্বানি, আনন্দ মাহিন্দ্রা থেকে শুরু করে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই, অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকসহ অনেকে।

তবে মুকেশ আম্বানি একা আসেননি। তার সঙ্গে নৈশভোজে যোগ দিয়েছিলেন সহধর্মিণী নীতা আম্বানি। গুগলের ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইয়ের সঙ্গে এসেছিলেন তার সহধর্মিণী অঞ্জলি পিচাই। টিম কুকের আগমনও হয়েছিল সস্ত্রীক। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা