× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হন্ডুরাসের কারাগারে গ্যাং সহিংসতা, নিহত নারীর সংখ্যা বেড়ে ৪৮

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুন ২০২৩ ২০:৫৮ পিএম

আপডেট : ২২ জুন ২০২৩ ০৮:৫২ এএম

কারাগারের বাইরে স্বজনরা কান্নায় ভেঙে পড়ছেন। ছবি : সংগৃহীত

কারাগারের বাইরে স্বজনরা কান্নায় ভেঙে পড়ছেন। ছবি : সংগৃহীত

হন্ডুরাসের একটি নারী কারাগারে গ্যাংদের মধ্যে সহিংসতায় ৪৮ জন নারী নিহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনকে পুড়িয়ে মারা হয়েছে। এর আগে জানা গিয়েছিল এ ঘটনায় ৪১ জন মারা গেছেন। 

দেশটির পুলিশের তদন্ত সংস্থার মুখপাত্র ইউরি মোরা বলেছেন, রাজধানী তেগুসিগালপার থেকে ৫০ কিলোমিটার (৩০ মাইল) উত্তর-পশ্চিমে তামারার কারাগারে মঙ্গলবার (২০ জুন) এ সহিংসতার পরে কর্তৃপক্ষ কয়েক ডজন মৃতদেহ খুঁজে পেয়েছে।

নিহতদের মধ্যে কয়েকজনকে গুলি করে হত্যা করা হয়েছে। তেগুসিগালপা হাসপাতালে অন্তত সাতজন নারীকে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের শরীরে ছোরা ও গুলির আঘাত রয়েছে।

প্রেসিডেন্ট জিওমারা ক্যাস্ত্রো জানিয়েছেন, তিনি এ ঘটনায় হতবাক। নিহত নারীদের পরিবারের প্রতি সহমর্মিতাও জানিয়েছেন প্রেসিডেন্ট এবং এ ঘটনার জন্য তিনি শক্তিশালী স্ট্রিট গ্যাংকেই দায়ী করেছেন। এক টুইটবার্তায় তিনি কঠোর ব্যবস্থার মাধ্যমে এ ঘটনার প্রতিক্রিয়া জানানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। দেশটির কারা ব্যবস্থাপনার প্রধান জুলিসা ভিল্লানুয়েভা এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন।

এই কারাগারের বন্দিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত একটি কমিটির সভাপতি ডেলমা অর্ডোনেজ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কারাগারের প্রতিদ্বন্দ্বী গ্যাং ব্যারিও-১৮ ও মারা সালভাক্রচা (এমএস-১৩) -এর সদস্যদের মধ্যে ঝগড়ার সূত্রপাত থেকে এ ঘটনা।

বন্দিদের স্বজনরা কারাগারের বাইরে জড়ো হয়েছেন, তাদের প্রিয়জনের খোঁজখবর নিতে। বেশ কয়েকজন স্বজন অভিযোগ করেছেন, তারা তাদের প্রিয়জন সম্পর্কে সবশেষ জানতে পারছেন না।

লিগিয়া রদ্রিগেজ নামের একজন নারী টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, আমি আমার মেয়ের সঙ্গে কী ঘটেছে সে সম্পর্কে তথ্য খুঁজছি। কিন্তু (কর্তৃপক্ষ) তারা আমাকে এখনও কিছু জানায়নি।  


সূত্র : দ্য গার্ডিয়ান

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা