× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিকে স্বৈরশাসক বললেন বাইডেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুন ২০২৩ ১৫:৪৩ পিএম

আপডেট : ২১ জুন ২০২৩ ১৬:০২ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্যালিফোর্নিয়ায় একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বৈরশাসক বলে অভিহিত করেছেন।

দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা কমানোর লক্ষ্যে বেইজিংয়ে আলোচনার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শির সঙ্গে দেখা করার এক দিন পর বাইডেন এমন মন্তব্য করলেন।

এদিকে চীন বলেছে, বাইডেনের ওই মন্তব্যের ‘দৃঢ় বিরোধিতা’ করে বেইজিং। 

বাইডেন আরও বলেন, যুক্তরাষ্ট্র কর্তৃক একটি চীনা গুপ্তচর বেলুনকে ভূপাতিত করার পরে শি বিব্রতবোধ করেছিলেন। 

বাইডেন মঙ্গলবার (২০ জুন) বলেন, ‘গুপ্তচর বেলুনটিকে ভূপাতিত করার কারণে শি জিনপিং খুব বিরক্ত হয়েছিলেন। তিনি কি জানতেন না বেলুনটি কোথায় আছে। এটি স্বৈরশাসকদের জন্য একটি বড় বিব্রতকর বিষয়।’

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বাইডেনের মন্তব্যকে ‘অত্যন্ত অযৌক্তিক এবং দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেছেন। 

নিয়মিত নির্ধারিত সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে তিনি বলেন, ‘এটি একটি প্রকাশ্য রাজনৈতিক উস্কানি, যা কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে।’

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের আকাশে সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুন উড়ছিল। ওই বেলুনকাণ্ড ছাড়াও যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের কর্মকর্তাদের সফরের কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।

অন্যদিকে গত সোমবারের বৈঠকে ব্লিঙ্কেন ও শি ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্ক স্থিতিশীল করতে সম্মত হয়েছেন। তবে ব্লিঙ্কেন চীন সফরের সময় পরিস্থিতির খুব বেশি অগ্রগতি হয়নি।

ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে সোমবার বিকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করেন। 

বাইডেন বলেন, তিনি মনে করেন, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক পথে রয়েছে।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা