× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হন্ডুরাসে নারীদের কারাগারে সহিংসতায় নিহত ৪১

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুন ২০২৩ ১৫:২২ পিএম

প্রিয়জনের খোঁজ জানতে কারাগারের বাইরে অপেক্ষমান বন্দীদের আত্মীয়রা। ছবি : সংগৃহীত

প্রিয়জনের খোঁজ জানতে কারাগারের বাইরে অপেক্ষমান বন্দীদের আত্মীয়রা। ছবি : সংগৃহীত

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে একটি নারী কারাগারে সংঘবদ্ধ সহিংসতা ও অগ্নিকাণ্ডে অন্তত ৪১ জন নিহত হয়েছে।

খবরটি নিশ্চিত করেছে দেশটির পুলিশ।

প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে ব্যাপক সহিংসতার পর কারাগারটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। যে কারণে বেশিরভাগই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

পুলিশের মুখপাত্র এডগার্ডো বারাহোনা জানিয়েছেন, রাজধানী তেগুসিগালপা থেকে ২৫ কিলোমিটার উত্তরে অবস্থিত ওই কারাগারে মঙ্গলবার (২০ জুন) ওই সহিংসতার ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে তিনি ৪১ জনের প্রাণহানির কথা জানিয়েছেন। তবে, এরা সকলেই বন্দী কি-না তা স্পষ্ট করে জানা যায়নি।

এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর কারাগারের ফটকে সশস্ত্র সেনা ও পুলিশ দেখা গেছে। এছাড়া অগ্নিনির্বাপক সদস্যরাও সেখানে রয়েছেন।

কারাগারে আটক বন্দি পরিবারের প্রতিনিধিত্বকারী ডেলমা ওরডোনেজ বলেছেন, ‘সহিংসতায় কারাগারের একাংশ ধ্বংস হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘মঙ্গলবার ভোরে একটি গ্রুপের সদস্যরা প্রতিদ্বন্দ্বী গ্রুপের সেলে যায় এবং আগুন ধরিয়ে দেয়।’

হন্ডুরান প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো টুইটারে এ ঘটনায় শোক এবং শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

তিনি জরুরি অবস্থা ঘোষণা করে বলেছেন, নিরাপত্তার দায়িত্বে থাকা নেতৃবৃন্দকে জবাবদিহির আওতায় আনতে তিনি কঠোর পদক্ষেপ নেবেন।

সূত্র : সিএনএন

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা