× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পশ্চিমা ক্ষেপণাস্ত্রে মূল ভূখণ্ডে আক্রান্তের শঙ্কা রাশিয়ার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুন ২০২৩ ২০:০১ পিএম

আপডেট : ২০ জুন ২০২৩ ২০:৩১ পিএম

মোতায়েন হিমার্স রকেট সিস্টেমের সঙ্গে ইউক্রেনীয় সেনা। ছবি : সংগৃহীত

মোতায়েন হিমার্স রকেট সিস্টেমের সঙ্গে ইউক্রেনীয় সেনা। ছবি : সংগৃহীত

রাশিয়ার ভেতরে আঘাত হানার জন্য পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে ইউক্রেনের সামরিক বাহিনী। দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু মঙ্গলবার (২০ জুন) উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তার সঙ্গে এক বৈঠকে এমন শঙ্কার কথা বলেছেন।

এ হামলায় হিমার্স রকেট লঞ্চার ও স্ট্রম শ্যাডো এয়ার লঞ্চড-ক্রুস ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হতে পারে, যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তৈরি।

শোইগুর মতে, আর যদি এমন হামলা সত্যিই হয়, তবে রাশিয়ার সেনারা ইউক্রেনের সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রগুলোতে অভিযান পরিচালনা করবে, এ ছাড়া এ ঘটনা ইউক্রেন সংঘাতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্পৃক্ততা আরও বাড়িয়ে তুলবে।

নতুন যে অংশে আঘাত হানার পরিকল্পনা ইউক্রেনীয় সেনারা করছে, তা মোটেও দোনবাস ও ক্রিমিয়ার মধ্যে নয়, সব পক্ষ স্বীকৃত রাশিয়ার মূল ভূখণ্ডে এ হামলার পরিকল্পনা চালানো হচ্ছে।

এ ছাড়া রুশ মন্ত্রী ইউক্রেনে সামরিক অভিযানের আপডেট দিতে গিয়ে জানান, কিয়েভ বাহিনী প্রতি আক্রমণে রুশ অবস্থান লক্ষ্য করে ২৬৩টি আক্রমণ পরিচালনা করেছে। তাদের বিতাড়িত করা হয়েছে এবং শত্রুরা (ইউক্রেনীয় সেনারা) লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।  

আর শোইগুর এ শঙ্কার কথা এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শঙ্কা প্রকাশ করে বলেছেন, ইউক্রেনে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের যে প্রচ্ছন্ন হুমকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিয়েছেন, তা বাস্তব।  


সূত্র : আল-জাজিরা 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা