× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুধবার পদত্যাগ করবেন গোতাবায়া রাজাপাকসে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ জুলাই ২০২২ ১২:২৭ পিএম

গোতাবায়া রাজাপাকসে (ফাইল ছবি)

গোতাবায়া রাজাপাকসে (ফাইল ছবি)

পদত্যাগের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। আজ সোমবার (১১ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ কথা জানানো হয়।

গত শনিবার (০৯ জুলাই) হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী কলম্বোয় প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়েন। বিক্ষোভকারীদের প্রবেশের আগে অবশ্য প্রেসিডেন্টকে সেখান থেকে সরিয়ে নেন নিরাপত্তা কর্মকর্তারা।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে তার পদত্যাগের বিষয়ে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিক্ষোভকারীরা এখনও প্রেসিডেন্টের প্রাসাদ এবং প্রধানমন্ত্রীর বাসভবন দখল করে আছেন। বিক্ষোভকারীরা তাদের পদত্যাগ না করা পর্যন্ত বাসভবন থেকে সরে যেতে অস্বীকার করেছে।

দেশটির সংসদের স্পিকার বলেছেন, প্রেসিডেন্ট ১৩ জুলাই পদত্যাগ করবেন। কিন্তু অনেক বিক্ষোভকারী এই ঘোষণার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন।

সোমবার (১১ জুলাই) শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, গোতাবায়া রাজাপাকসে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তিনি বুধবার পদত্যাগ করবেন।

শ্রীলঙ্কার সংবিধান অনুসারে, তার পদত্যাগ শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হতে পারে যখন তিনি সংসদের স্পিকারের কাছে চিঠি দিয়ে পদত্যাগ করেন - যা এখনও হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা