× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিলিপাইনে মাঝ সমুদ্রে ১২০ জন বহনকারী ফেরিতে আগুন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুন ২০২৩ ১৩:০৮ পিএম

আপডেট : ১৮ জুন ২০২৩ ১৩:১১ পিএম

আগুন লাগা ফেরিটি পর্যবেক্ষণ করছেন কোস্টগার্ডের সদস্যরা। ছবি : সংগৃহীত

আগুন লাগা ফেরিটি পর্যবেক্ষণ করছেন কোস্টগার্ডের সদস্যরা। ছবি : সংগৃহীত

ফিলিপাইনে ১২০ জন যাত্রী ও ক্রু সদস্যদের বহনকারী একটি ফেরী মাঝ সমুদ্রে থাকা অবস্থায় আগুন লেগেছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ফেরিতে থাকা ব্যক্তিদের উদ্ধার করতে ও আগুন নেভানোর জন্য কোস্টগার্ডের জাহাজ মোতায়েন করা হয়েছে।  

ফিলিপাইনের কোস্টগার্ড জানিয়েছে, রবিবার (১৮ জুন) ভোরে সিকুইজোর প্রদেশ থেকে মধ্য ফিলিপাইনের বোহোল প্রদেশে যাওয়ার সময় ৬৫ জন যাত্রী ও ৫৫ জন ক্রু বহনকারী এম/ভি স্পেরানজা স্টার নামের ফেরিতে আগুন লাগে।

ফেরি থেকে কতজনকে উদ্ধার করা হয়েছে বা হতাহতের ঘটনা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

কোস্টগার্ডের প্রকাশিত ছবি ও ভিডিওচিত্রে দেখা গেছে, ফেরির এক প্রান্তে দুটি ডেক থেকে আগুন শিখা ও কালো ধোঁয়া বের হচ্ছে, আর কোস্টগার্ড কর্মীরা অন্য একটি জাহাজ থেকে জল কামান ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করছে। সেখানে ফেরির কোনো যাত্রী দেখা যায়নি। সেই হিসেবে ধারনা করা হচ্ছে, তাদের সবাইকেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়ে থাকতে পারে।

ঘন ঘন ঝড়, জাহাজ রক্ষণাবেক্ষণের বেহাল দশা, যাত্রীদের অতিরিক্ত ভিড়ের কারণে ফিলিপাইন দ্বীপপুঞ্জে সমুদ্র পথে দুর্ঘটনা বিরল কিছু নয়।

চলতি বছরের মার্চেও দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ বাসিলানে ২৫০ জন যাত্রী বহনকারী একটি ফেরিতে আগুন লেগেছিল। এ ঘটনায় কমপক্ষে ৩১ জন যাত্রী ও ক্রু সদস্য নিহত হন।

 

সূত্র : আল জাজিরা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা